IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ২০০ বছর পূর্বে নিহত সৈন্যদের দেহাবশেষ পুনরায় সমাধিস্থ

২০০ বছর পূর্বে নিহত সৈন্যদের দেহাবশেষ পুনরায় সমাধিস্থ

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৮১২ সালে নেপোলিয়ানের ব্যর্থ মস্কো অভিযানের বিপর্যয়ে নিহত ফরাসি ও রুশ সৈন্যদের দেহাবশেষ শনিবার পুনরায় সমাধিস্থ করার মাধ্যমে দুই দেশের মধ্যে ঐক্যের এক বিরল মুহূর্ত সৃষ্টি হবে।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক নগরীতে ১৮১২ সালে নেপোলিয়নের রাশিয়া অভিযানে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে নিহতদের ১২৬ জনের দেহাবশেষ পুনরায় সমাধিস্ত করা হবে।

সামরিক নেতাদের মৃত্যুতে ফ্রান্সের দ্বিবার্ষিক স্মরণ অনুষ্ঠানের অংশ হিসেবে এ বছর প্রায় ২০০ বছর আগে নিহত সৈন্যদের দেহাবশেষ পুনরায় সমাধিস্ত করা হচ্ছে।

মস্কোর ২০০ কিলোমিটারের বেশী পশ্চিমে ভিয়েজমা শহরে সমাধিস্থলে নিহতদের বংশধর এবং কয়েক ডজন রি-এনক্টর যোগ দেবেন। রি-এনক্টরা যুদ্ধকালীন সময়ের আবহ তুলে ধরবেন।
উভয় দেশের প্রত্নতাত্ত্বিকরা ২০১৯ সালে এক গণকবরে ১২০ সৈন্য, ৩ নারী ও ৩ টিনেজারের দেহাবশেষ আবিস্কার করেন।

এই খননে নেতৃত্ব দেন ক্রেমলিনের সঙ্গে যুক্ত ফাউন্ডেশন ফর দ্য ডেভলপমেন্ট অব রাশিয়ান-ফ্রেন্স ঐতিহাসিক উদ্যোগের প্রধান পিয়েরে ম্যালিনোভস্কি।

ধারণা করা হচ্ছে তিন নারী ‘ভিভেনডিয়ের্স’ বা ফরাসি বাহিনীর অভিযানের সঙ্গে যুক্ত, তারা সৈনিকদের প্রাথমিক চিকিৎসা দিতেন এবং ক্যান্টিনে দায়িত্ব পালন করতেন এবং তিন কিশোর বাদকদলের সদস্য ছিলেন।

ধারণা করা হয়, বেরেজিনা নদী অতিক্রমের ভয়ংকর পরিস্থিতির আগে মস্কো থেকে নেপোলিয়নের বাহিনী প্রত্যাহারের শুরুতে ৩ নভেম্বর (১৮১২) ভিয়েজমা যুদ্ধে তাদের মৃত্যু হয়।

রাশিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ক্রমবর্ধমান কঠোর অভিযান এবং রাশিয়া ও ইউরোপের মধ্যে চড়া উত্তেজনার মধ্যে গান-স্যালুটের মাধ্যমে যুদ্ধে নিহতদের স্মরণ ও সমাধিস্ত করার এই অনুষ্ঠান ঐক্যের এক বিরল মুহূর্ত হিসেবে বিবেচিত হবে।

পিয়েরে ম্যালিনোভস্কি এএফপিকে বলেন, যুদ্ধে অংশ নেয়া ফ্রান্স ও রাশিয়া দুই পক্ষের সমর নেতাদের বংশধররা এখানে একত্রিত হয়েছেন, এই পুনর্মিলনে তারা ২০০ বছরের বেশী সময় আগে নিহতদের স্মরণ করেছেন।

নেপোলিয়নের অভিযান প্রতিহতকারী জাতীয় বীর হিসেবে বিবেচিত রাশিয়ান ফিল্ড মার্শাল মিখাইল কুতুজভের বংশধর ইউলিয়া খিতরোভো বলেছেন ‘মৃত্যু তাদের সমতা তৈরি করেছে : তারা এখন সবাই এক কবরে।’

নেপোলিয়নের অন্যতম এক সেনাপতির বংশধর প্রিন্স জোয়াসিম মুরাত বলেছেন, একদা যুদ্ধের পক্ষগুলোর মধ্যে এই অনুষ্ঠান ‘পারস্পরিক শ্রদ্ধার প্রতীক’ হয়ে থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031