IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১০ ডিসেম্বর, ২০২১, শুক্রবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

১৮১৭ – মিসিসিপি ২০ তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।

১৮৬৮ – বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।

১৮৮৪ – মার্ক টোয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরী ফিন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৮ – স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।

১৯০১ – আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।

১৯০২ – তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।

১৯০৩ – ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।

১৯০৬ – আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান।

১৯৪৮ – জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয় ।

১৯৬৩ – জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।

১৯৭১ – ভোলা, মাদারীপুর ও নড়াইল জেলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭১ – সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।

১৯৮৮ – আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।

১৯৮৯ – চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।

২০০১ – সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০০৭ – ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হন।১৯৮২ – ১১৯ টি দেশের সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংষ কনভেনশনে স্বাক্ষরিত হয়।

আজকের এই দিনে যাদের জন্মদিন:

১৮০৪ – কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, তিনি ছিলেন বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৮১৫ – অ্যাডা লাভলেস, তিনি ছিলেন কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।

১৮২১ – নিকোলাই নেক্রাসভ, তিনি ছিলেন রাশিয়ান কবি ও সমালোচক।

১৮৩০ – মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি মিসেস এমিলি ডিকেনসন।

১৮৭০ – স্যার যদুনাথ সরকার, তিনি ছিলেন স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।

১৮৭৮ – খিলাফত আন্দোলনের অন্যতম সংগঠক মাওলানা মহম্মদ আলী।

১৮৮৮ – প্রফুল্ল চাকী, তিনি ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা।

১৮৯১ – নেলি শ্যাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইডিশ কবি ও নাট্যকার।

১৯২৫ – সংগীত পরিচালক সমর দাস।

১৯২৯ – সমর দাস, তিনি ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৩৪ – হাওয়ার্ড মার্টিন টেমিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।

১৯৪১ – কয়ু সাকামটো, জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেতা।

১৯৪৮ – পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা মোহাম্দ জাইদান (আবু আব্বাস)।

১৯৬০ – কেনেথ ব্রানাঘ, তিনি উত্তর আইরিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭৫ – জসিপ স্ককো, তিনি অস্ট্রেলিয়ান ফুটবল।

১৯৮৫ – চার্লি অ্যাডাম, তিনি স্কটিশ ফুটবল।

১৯৮৮ – নেভেন সুবটিক, তিনি সার্বিয়ার ফুটবল।

আজকের এই দিনে মৃত্যুবরণ করেন যারা:

১১৯৮ – ইবনে রুশদ, তিনি ছিলেন আরব-আন্দালুসীয় দার্শনিক ছিলেন।

১৮৯৬ – আলফ্রেড বের্নহার্ড নোবেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত সুইডিশ রসায়নবিদ, প্রযুক্তিবিদ ও ডিনামাইট আবিষ্কার করেন।

১৯২৬ – নিকোলা পাসিক, তিনি ছিলেন সার্বীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী।

১৯৩৬ – লুইগি পিরান্ডেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার।

১৯৫৩ – আবদুল্লাহ ইউসুফ আলী, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক। আল কুরআনের ইংরেজী অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী একজন মুসলিম ব্যাক্তিত্ব ছিলেন।

১৯৬৮ – চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান মারা যান।

১৯৭১ – বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন শহীদ হন।

১৯৮২ – ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক ডক্টর আলী আসগর সুরূশ ৭৪ বছর বয়সে মারা যান।

১৯৯৫ – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।

১৯৯৮ – চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৯৯ – রিক ডানকো, তিনি ছিলেন কানাডীয় গায়ক, গীতিকার, খাদ প্লেয়ার ও প্রযোজক।

২০০৪ – গ্যারি ওয়েব্ব, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।

২০১০ – জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

২০১২ – ইয়াজউদ্দিন আহম্মেদ, তিনি ছিলেন বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি।

ছুটি ও অন্যান্য:

বিশ্ব মানবাধিকার দিবস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31