IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> রাশিফল (১১-১৭ ডিসেম্বর)

রাশিফল (১১-১৭ ডিসেম্বর)

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): নিজের দুর্বলতা অন্যের সঙ্গে শেয়ার করবেন না। ক্যারিয়ার সমৃদ্ধির জন্য আপনার কর্মপরিকল্পনাকে বাস্তবায়নের ভালো সুযোগ তৈরি হবে। জীবনসঙ্গী ও প্রিয়জনের কাছ থেকে মানসিকভাবে কষ্ট পেতে পারেন। বিনিয়োগ ও আর্থিক বিষয়ে সফলতা আসবে। উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্য অনুকূল সময়। কারো সঙ্গে উত্তেজিত অবস্থায় কোনো প্রতিক্রিয়া দেখাবেন না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): এ সপ্তাহে আপনি প্রয়োজনের তুলনায় কম কথা বলার চেষ্টা করুন। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মনে রাখবেন চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। ব্যবসা-বাণিজ্যে আরো নজরদারি বাড়ান। বিনিয়োগে সাবধান থাকুন। দাম্পত্য ও পারিবারিক জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। কর্মপরিবেশে ইতিবাচক মনোভাব পোষণ করুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): অন্যের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করুন। শারীরিক সুস্থতার দিকে বিশেষ খেয়াল রাখুন। মনের কথা সরলভাবে কারোর সঙ্গে বলতে যাবেন না। শত্রুতা পরিহার করে চলুন। পেশাগত কাজে দায়িত্ব ও প্রতিকূলতা বাড়বে। তবে আর্থিক ভাগ্য সুপ্রসন্ন। পারিবারিক ও দাম্পত্য সম্পর্ক ভালো কাটবে। রোমান্টিক যোগাযোগ শুভ।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): প্রতিপক্ষকে কাজে লাগাতে শিখুন। বিজয়ী হতে গেলে সিদ্ধান্তহীনতাকে চিরতরে পরিহার করুন। যথেষ্ট ব্যস্ততার মধ্যে এ সপ্তাহটি শুরু হবে। লেনদেনের ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত। আপনজনের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কম্পিউটার ও ইলেকট্রনিক ব্যবসায়ীদের জন্য অনুকূল সময়।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): সপ্তাহের শুরুটা আপনার জন্য অত্যন্ত শুভ। অপ্রিয় কথা বলা থেকে নিরবতা অবলম্বন করাই আপনার জন্য অনেক ভালো হবে। প্রেম ও রোমান্টিক সম্পর্কে সাফল্য পাবেন। হঠাৎ কোনো শুভ খবরে আনন্দ অনুভব করবেন। ঋণ সংক্রান্ত পুরোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): এ সপ্তাহটি আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে। কাজ কর্ম ও ব্যবসায় সফলতা পাবেন। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে। পারিবারিক বিষয়ে মানসিক চাঞ্চল্যতা বাড়তে পারে। আত্মীয়ের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। পেশাগত কাজে সবার সঙ্গে আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গ্রহণযোগ্য সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আপনাকে আরো পরিশ্রমী হতে হবে। কথা বলার সময় যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। পিতা-মাতার শরীরের জন্য এবং নিকট আত্মীয়ের জন্য মানসিক অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কারো কারো আর্থিক অনিশ্চয়তা দেখা দিতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সবধরনের রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। প্রতিটি সম্পর্কে শ্রদ্ধাশীল হওয়া উচিত। শত্রু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন। আর্থিক দিক থেকে ভালো থাকবেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সচেতন থাকুন। ব্যবসায়ীদের নতুন ব্যবসায় আরও চিন্তাভাবনা করে বিনিয়োগ করলে ভালো হবে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নতুন কোনো কাজে সাফল্যের যোগ রয়েছে। পূর্বের কোনো সমস্যা সমাধানের সুযোগ পাবেন। নিজের ওপর নতুন করে বিশ্বাস এবং আস্থা জন্মাবে। কোনো সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য পরিবার ও কর্মক্ষেত্রে মতের অমিল হতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): এ সপ্তাহটি আপনার জন্য শুভ। প্রেমের ক্ষেত্রে টানটান উত্তেজনা অনুভব করবেন। কারো কারো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরো মনোযোগী হওয়া উচিত। স্পষ্ট কথা, উচিত কথা বলা থেকে বিরত থাকুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): উদার মানসিকতার জন্য প্রশংসিত হবেন। যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে সফল হওয়ার সম্ভবনা আছে। অর্থপ্রাপ্তি এবং বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে। পেশাগত ও কর্মক্ষত্রে সফলতা পাবেন। যোগ্য জীবনসঙ্গী বা সঙ্গিনী বেছে নেয়ার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। ইমোশন-সেন্টিমেন্টকে সংযত করার চেষ্টা করুন। সব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে ভালো থাকবেন। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। শরীরে ঠান্ডা লাগাতে দেবেন না। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত হালকা শরীরচর্চা করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031