IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নাসির

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নাসির

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক নাসির উদ্দিনকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগ দেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ। নাসির উদ্দিন রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন।

এর আগে, গত ২৪ ডিসেম্বর দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র থেকে মেয়র পদে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেয়ায় জেলা বিএনপির আহবায়ক পদ থেকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সরিয়ে প্রথম যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

গত ১১ জানুয়ারি মনিরুল ইসলাম রবিকে সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই সময় তৈমুর অভিযোগ করেছিলেন, তার পক্ষে নির্বাচনে কাজ করায় মনিরুল ইসলাম রবিকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, আহবায়ক কমিটির পদ থেকে অব্যাহতির নয় দিন পর গত ৪ জানুয়ারি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি।

সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার দুদিন পর মঙ্গলবার রাতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তৈমুর আলম খন্দকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

অপর এক চিঠিতে তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকেও দল থেকে বহিষ্কার করে বিএনপি। তৈমুর আলম খন্দকার কে বহিষ্কারের একদিনের মাথায় জেলা বিএনপির জ্যেষ্ঠ আহবায়ক নাসির উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দিয়ে চিঠি দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31