IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ঘানায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ১৭

ঘানায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ১৭

ধূমকেতু নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ ঘানায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরকবাহী একটি গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৯ জন।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত এক সংবাদে ঘানার সরকারের বরাত দিয়ে জানানো হয় এই বিস্ফোরণের তথ্য। ভয়াবহ এই বিস্ফোরণে মৃত্যুর পাশাপাশি অন্তত ৫৯ জন আহতঅ হয়েছেন।

সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ঘানার পশ্চিমাঞ্চলের এই বিস্ফোরণের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওচিত্রে দেখা যায় শক্তিশালী ওই বিস্ফোরণের পর অন্ততপক্ষে এক ডজন ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিস্ফোরক বহন করা গাড়িটি ঘানার পশ্চিমাঞ্চলের একটি স্বর্ণখনিতে যাচ্ছিল। এই খনিটি পরিচালনার দায়িত্বে রয়েছে কানাডাভিত্তিক সংস্থা কিনরস। সংস্থাটির পক্ষ থেকে এই বিস্ফোরণের কথা স্বীকারও করেছেন তাদের মুখপাত্র।

এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের আশপাশের শহরগুলোতে স্থানান্তর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা কার্যক্রম চলমান আছে বলেও জানায় পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31