IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> মুসলমান হওয়ার কারণে আমাকে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয় : নুসরাত গনি

মুসলমান হওয়ার কারণে আমাকে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয় : নুসরাত গনি

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিটেনের একজন আইনপ্রণেতা জানিয়েছেন, মুসলিম ধর্ম-বিশ্বাসের কারণেই তাকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, তার এ ধর্ম বিশ্বাসের কারণে ব্রিটিশ সংসদের রক্ষণশীল সদস্যরা অস্বস্তি বোধ করতেন।

ব্রিটেনের ‘সানডে টাইমস’ গতকাল এই খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ব্রিটিশ মন্ত্রিসভার প্রথম মুসলিম নারী সদস্য নুসরাত গনিকে ২০২০ সালে মন্ত্রিসভা পুনর্গঠন করার সময় প্রধানমন্ত্রী বরিস জনসনের রক্ষণশীল সরকার বাদ দিয়ে দেয়।

নুসরাত গনি পত্রিকাটিকে জানিয়েছেন, ব্রিটিশ সংসদের একজন হুইপ তাকে জানিয়েছিলেন, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বৈঠকে তার মুসলমানিত্ব একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ব্রিটিশ সরকারের সদর দপ্তর হিসেবে কাজ করে।

তিনি বলেন, “ভনিতা ছাড়াই বলব যে. দলের প্রতি আমার বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে এবং মাঝে মাঝে আমি ভেবেছি যে, সংসদ সদস্য হিসেবে আমি আর দায়িত্ব পালন করব কিনা।”

নুসরাত গনি আরো বলেন, “দলের ভেতরে এমন উদ্বেগও ছিল যে, আমি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত কিনা। ইসলামভীতি ইস্যুতে আমার দল যে অবস্থান নেয় তার পক্ষে সাফাই গাওয়ার জন্য আমি যথেষ্ট কাজ করি না- এমন অভিযোগ থেকে দলের সদস্যদের মধ্যে ওই উদ্বেগ দেখা দেয়। এসব বক্তব্যে আমি খুবই অপমান ও অসহায়ত্ব বোধ করেছি। আমার মনে হয়েছে তারা যেন আমাকে পেটে ঘুষি মেরেছে।”

ব্রিটেনের রক্ষণশীলদের বিরুদ্ধে আরো আগে থেকেই ইসলামভীতি ও মুসলিম বিদ্বেষ ছড়ানোর ব্যাপারে অভিযোগ রয়েছে। ব্রিটেনের একটি পত্রিকার এক নিবন্ধে প্রধানমন্ত্রী জনসন বোরকা পরা নারীদেরকে ‘চিঠির বাক্স’র সাথে তুলনা করেছিলেন। অবশ্য পরে তিনি তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমা চান।

এছাড়া, ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান পত্রিকায় রক্ষণশীল দলের ১৫ জন বর্তমান এবং সাবেক ১০ জন কাউন্সিলর কনজারভেটিভ পার্টির সদর দপ্তরে একটি বার্তা পাঠান যাতে ব্রিটেনের মসজিদগুলো বন্ধ করার আহ্বান জানানো হয়। ওই বার্তায় তারা আরো বলেছিলেন, মসজিদগুলো লোকজনকে মুসলমান বানানোর কাজ শুরু করেছে এবং ইসলাম ধর্মের অনুসারীদেরকে বর্বর বলে উল্লেখ করেছিলেন।

ব্রিটিশ সংসদের হাউস অব লর্ডসের রক্ষণশীল মুসলিম সদস্য সাইদা ওয়ার্সিও বিভিন্ন সময় বাজে মন্তব্যের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31