IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> সম্পর্ক বিচ্ছেদে পুরুষের আয়ু কমে

সম্পর্ক বিচ্ছেদে পুরুষের আয়ু কমে

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্পর্কে বিচ্ছেদ হোক এটা কারও কাম্য নয়। তবুও অনেক সম্পর্কেরই ইতি টানতে হয় নানা কারণে। আর এভাবেই ভাঙা গড়ার মধ্যে দিয়েই বয়ে চলে প্রতিটা সম্পর্ক।

সাধারণত যে কোন সম্পর্কে বিচ্ছেদ ঘটলে মানসিক স্বাস্থ্যের ওপরেও এর বিশাল একটা প্রভাব পড়ে। এর পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলে শারীরিক স্বাস্থ্যের ওপরেও। এমনটিই বলছে গবেষণা। বিশেষ করে বিচ্ছেদের কারণে পুরুষদের স্বাস্থ্যের ওপরে অত্যন্ত খারাপ একটি প্রভাব পড়ে। যা তাদের আয়ুও কমিয়ে দিতে পারে।

৪৮ থেকে ৬২ বছর বয়সী ৪ হাজার ৮০০ জনের ওপর করা কোপেনহেগেন ইউনিভার্সিটির গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

১৯৮৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত যারা বিচ্ছেদের ফলে একা থেকেছেন তাদের ওপর করা হয় এ গবেষণা।

বিবাহিত পুরুষদের স্বাস্থ্য অবিবাহিত, বিপত্নীক বা বিবাহবিচ্ছিন্ন পুরুষদের থেকে বেশি ভালো বলে জানা গেছে।

এমনকি গবেষণায় দাবি করা হয়েছে যে, জীবন সঙ্গী আছেন এমন পুরুষ জীবন সঙ্গীহীন পুরুষদের থেকে বেশি দিন বাঁচেন।

গবেষকদের দাবি, যেসব পুরুষ কোনো সঙ্গী ছাড়াই জীবন কাটাচ্ছেন তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা প্রায় ৮২ শতাংশ বেশি। এ ছাড়াও ডাইমেনশিয়ায়ও এদের আক্রান্তের হার বেশি।

এমনকি অবিবাহিত, বিবাহবিচ্ছিন্ন ও বিপত্নীক পুরুষদের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার অভাব দেখা গেছে।

তাদের মধ্যে ধূমপান ও মদ্যপানের মতো সমস্যা বেশি দেখা যায় বলেও মত গবেষকদের। এসব অভ্যাসের কারণেই শরীরে বাসা বাঁধে বিভিন্ন রোগব্যাধি। যা তাদের আয়ু কমিয়ে দিতে পারে।

ডেনমার্কের সাম্প্রতিক এই গবেষণাটি জার্নাল অব এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথে প্রকাশিত হয়েছে।

ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিকে লুন্ড হলেন গবেষণার অন্যতম প্রধান লেখক। তিনি বলেন, ‘একাকিত্ব পুরুষের অনিয়মিত জীবনযাত্রার কারণে বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হন। যা তাদের মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়।’ অন্যদিকে নারীদের মধ্যে যারা একাধিক সম্পর্কের ভাঙনের অভিজ্ঞতা অর্জন করেছেন, বা দীর্ঘ সময় একা কাটিয়েছেন তাদের মধ্যে তেমন কোনো শারীরিক ব্যাধি দেখা দেয়নি।

এ বিষয়ে অধ্যাপক লুন্ড বলেছেন, ‘বিচ্ছেদ বা বিচ্ছেদের পর নারীর পরিবার ও তার বন্ধুবান্ধবের কাছ থেকে ভালো সমর্থন পাওয়ার প্রবণতা থাকে। যা তাদের স্বাস্থ্যের ওপর চাপের প্রভাব কাটিয়ে দেয়।’

‘অন্যদিকে পুরুষরা তাদের আবেগ কারও সঙ্গে ভাগাভাগি করেন না। তাদের যন্ত্রণা নিজেদের মধ্যেই গোপন রাখেন। যা তাদের মানসিক অবস্থায় খারাপ প্রভাব ফেলে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ