IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> নিয়ম মেনে ৪৩ বছরেও ফিট বিপাশা বসু

নিয়ম মেনে ৪৩ বছরেও ফিট বিপাশা বসু

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসুর ফিটনেস সবাইকেই মুগ্ধ করে। পর্দায় প্রথম দিন থেকে আজও যেন একই লুকে ভাইরাল বিপাশা বসু। বয়স ৪৩ হলেও শরীরে পড়েনি তার ছাপ।

নিয়মিত এই অভিনেত্রী তার শরীরচর্চার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে অন্যদেরও ফিট থাকার উৎসাহ দেন। আপনিও যদি ফিট থাকতে চান তাহলে অভিনেত্রীর ফিটনেস নিয়ম মেনে চলুন।

জানলে কি, বলিপাড়ায় এক সময় বিপাশাকে মোটা বলা হতো। তবে ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে যথেষ্ট ওজন কমিয়ে সেই যে ফিট হয়েছেন বিপাশা, যা আজও ধরে রেখেছেন তিনি।

এক সাক্ষাতকারে বিপাশা জানান, নিজেকে ফিট রাখতে স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ করেন তিনি। পাশাপাশি নিয়ম মেনে করেন শরীরচর্চা।

যে নিয়ম মেনে ৪৩ বছরেও ফিট বিপাশা বসু

সকালের নাস্তায় কী রাখেন তিনি?

এক গ্লাস লেবু পানি দিয়ে দিন শুরু করেন বিপাশা। এরপর খান সারারাত ভিজিয়ে রাখা কাঠবাদাম। সকালের নাস্তায় বিপাশা রাখেন এক কাপ গ্রিন টি।

এর সঙ্গে তিনি নিয়মিত খান ৬টি ডিমের সাদা অংশ, তাজা ফল ও ওটস। স্কিমড মিল্কের সঙ্গে টোস্টও খান। বিপাশার কঠোর ডায়েটে জাঙ্ক ফুড একেবারেই নেই।

সকালের নাস্তার পর বিপাশা দুপুরে খান গ্রিলড ফিশ, সালাদ, সয়া রুটি, মসুর ডালের মতো পুষ্টিসমৃদ্ধ খাবার পছন্দ করেন। তিনি সব খাবারই তৈরি করেন অলিভ অয়েল।

বিপাশাও মিষ্টি খেতে ভালোবাসেন। তবুও তিনি অতিরিক্ত চিনি এড়িয়ে চলেন। খাবার খাওয়ার পর অল্প মিষ্টি তিনি খান, তবে মাঝেমধ্যে।

যে নিয়ম মেনে ৪৩ বছরেও ফিট বিপাশা বসু

ফিট থাকতে শরীরচর্চার বিকল্প নেই

৪৩ বছর বয়সী এই অভিনেত্রী ফিটনেস ঠিক রাখতে নিয়মিত ইয়োগা করেন। এ ছাড়াও ওজন তোলা, কার্ডিও ও অ্যারোবিক্সের মতো ওয়ার্কআউটগুলো নিয়মিত করেন।

বিপাশা প্রায়শই ইনস্টাগ্রামে তার ওয়ার্কআউট ভিডিওগুলো পোস্ট করেন। শুধু তাই নয়, বিপাশাকে বহুবার ট্রেডমিল, সাইক্লিং ও ক্রস ট্রেনিং করতেও দেখা গেছে। তিনি সপ্তাহে ৬ দিন ব্যায়াম করেন।

ঘুমও জরুরি

রাতে অবশ্যই তিনি ৭-৮ ঘণ্টা ঘুমান। ডায়েট ও ওয়ার্কআউট ছাড়াও রাতে ৮ ঘণ্টা ঘুমান বিপাশা। জানেন কি, ওজন নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ঘুমানো খুবই জরুরি।

সূত্র: জুম টিভি এন্টারটেইনমেন্ট

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ