IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে : সিরাজ

স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে : সিরাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানি আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন, হোয়াইট হাউজ যদি তালেবানকে স্বীকৃতি না দেয় তাহলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে। তিনি আল জাজিরা টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

তিনি বলেন, তালেবান আমেরিকার স্বীকৃতি পেতে ব্যর্থ হলে ওই দেশটির বিরুদ্ধে হুমকি ও নানা কর্মকাণ্ড শুরু হবে।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমেরিকা তালেবানকে স্বীকৃতি না দেয়ার অর্থই হচ্ছে আফগান জনগণের বিরুদ্ধে শত্রুতার দরজা পুরোপুরি খুলে রাখা। তিনি তালেবানের ব্যাপারে মার্কিন নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন এই গোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন আদায়ের পথেও বাধা সৃষ্টি করছে যা একেবারেই অগ্রহণযোগ্য।

পর্যবেক্ষকরা বলছেন, স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে বলে তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী যে সতর্কবাণী উচ্চারণ করেছেন তা থেকে বোঝা যায় আমেরিকার ব্যাপারে তাদের নীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে এবং সাম্প্রতিক মাসগুলোতে তাদেরকে স্বীকৃতি দেয়ার জন্য বারবার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য তাদের কোনো তাড়াহুড়া নেই এবং বেশ কিছু বিষয়ে তালেবানের নীতিতে পরিবর্তন এলেই কেবল তাদেরকে স্বীকৃতি দেয়া হবে।

আমেরিকা শুধু যে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না তাই নয় একইসঙ্গে ওই দেশটির বিপুল অর্থ সম্পদ আটকে দেয়ায় আফগান জনগণ কঠিন অর্থনৈতিক সংকটে পড়েছে। ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে তালেবান জনগণের কাছে খাদ্য ও ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষজন চরম বিপাকে পড়েছে। ধারণা করা হচ্ছে এভাবে আমেরিকা তালেবান সরকারকে চ্যালেঞ্জের মুখে ফলে তাদেরকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।

তালেবান অভিযোগ করেছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইউরোপও মার্কিন নীতি অনুসরণ করছে। এ অবস্থায় ধারণা করা হচ্ছে, আমেরিকা যতদিন পর্যন্ত তালেবানকে স্বীকৃতি না দিচ্ছে ততদিন পর্যন্ত ইউরোপও তালেবানকে স্বীকৃতি দেবে না। প্রকৃতপক্ষে, আমেরিকা ও ইউরোপ আফগানিস্তানের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ধর্মীয় গ্রুপ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে নেয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে। তারা এও জানিয়েছে তালেবান যদি স্বীকৃতি পেতে চায় তাহলে তাদেরকে অবশ্যই ব্যক্তি ও সামাজিক স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে এবং সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করতে হবে।

প্রকৃতপক্ষে, তালেবান ক্ষমতা দখল করার পর পাঁচ মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তারা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানো এবং অংশগ্রহণমূলক সরকার গঠনে আন্তরিকতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এমনকি নারীদেরকে শিক্ষার অধিকার থেকেও তারা বঞ্চিত করে রেখেছে। এসব কারণে এখন পর্যন্ত কোনো দেশই তালেবানকে স্বীকৃতি দিতে রাজি হয়নি। এ অবস্থায় তালেবান স্বীকৃতি আদায়ের জন্য যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31