IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘কর্মী থাকেন অনেক সম্মান পাবেন’

‘কর্মী থাকেন অনেক সম্মান পাবেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জে আমরা অরিজিনাল আওয়ামী লীগ করি। কারও পায়ের উপর ভর দিয়ে রাজনীতি করি নাই, করবোও না। কর্মী থাকেন অনেক সম্মান পাবেন। আমি সবসময় কর্মী থাকতে চাই। রাজনীতি করতে আসছি, রাজনীতি বেচতে আসি নাই। রাজনীতি বেইচা খাইও না আমি। জনতার শক্তির চেয়ে বড় শক্তি কিছু নাই।’

শনিবার বিকেলে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে আয়োজিত এক কর্মীসভায় তিনি এইসব কথা বলেন।

সিটি নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘কিছু কিছু আওয়ামী লীগের নেতা নিজের এলাকার অস্তিত্ব ঠিক রাখার জন্য বিএনপির ভালো লোকের পক্ষে গেলেও হতো আপত্তি ছিল না। কিন্তু সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করতে নিজের এলাকাতে আওয়ামী লীগকে সাইজ করেছেন। ইলেকশন শেষ, এখন কর্মীরা কিন্তু নজর রাখবে। ব্যবস্থাপনার অভাব ছিল। মহানগর আওয়ামী লীগের নেতাদেরকে আমি দায়ী করতে চাই। আমি শ্রদ্ধাভাজন আনোয়ার ভাই ও খোকন সাহাকে দায়ী করতে চাই। ওনাদের উচিত ছিল কেন্দ্রের সাথে বাকবিতন্ডা করা উচিত ছিল। কারণ প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মাটি, প্রতিটি মহল্লা আমার দরকার ছিল। আমার একটা জায়গা দিয়ে হবে না, সবগুলো দরকার। তেমনটা করলে প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধু আর শেখ হাসিনার পতাকা উড়তো। অন্য কোনো পতাকা উড়তো না।’

তিনি বলেন, ‘আগামী জুন মাস পর্যন্ত আমরা একটা পরিবার হয়ে থাকবো। আপনাদের হাতজোড় করে অনুরোধ জানাই। পঁচাত্তরের ঘটনা আর হতে দেবো না। যারা খেলতে চাইবে তাদের ঘরে ঢুকে ঢুকে আঘাত করবো। নেত্রীর দিকে কেউ নজর দিলে নারায়ণগঞ্জ থেকেই আঘাত করবো। আমি মাঠে নামবো। আপনারা কর্মসূচি দেবেন। নির্বাচনে জয়টা বড় কথা নয়। মানুষের মন জয় করাই বড় কথা।’

তিনি আরও বলেন, ‘আঘাত আসবে সামনে এইটা নিশ্চিত। সময়ও বলতে পারি কিন্তু বলবো না কারণ যুদ্ধের একটা রণকৌশল আছে। যুদ্ধে জিততে হলে কিছু রক্ত তো দিতেই হবে, ত্যাগ স্বীকার করতেই হবে। তবে ভয় পাবার কারণ নেই, জিতবো আমরাই।’

শামীম ওসমান বলেন, ‘রাজনীতি থেকে অবসরে যাইতে চাইছিলাম। এমপি থাকা অবস্থাতেই সরতে চাইছিলাম। কিন্তু আঘাত যেহেতু চলে আসছে তাই ওটাকে মোকাবেলা করার জন্য থাকতে হবে। এইটা মজাও লাগে। কারণ আমরা তো খেলোয়াড়। যারা খেলতে চান তাদের বলছি, আমরা ট্রেনিং নিয়েছি। আমারে হেড কোচ শেখ হাসিনা।’

নিজ পরিবারের লোকজনের উপর অভিযোগ থাকলেও ত্বকী হত্যার বিচার চেয়ে শামীম ওসমান বলেন, ‘অনেকে ত্বকী হত্যা নিয়ে আমাকে এবং আমার পরিবারের উপর আঙুল তোলেন। আমি চাই অবিলম্বে ত্বকী হত্যার বিচার হোক। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হোক।’

কর্মীসভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাত মো. শহীদ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল আলম ভূঁইয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক আবু জাফর বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, নাসিকের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31