IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ৫ উপায়ে সবজি রাখুন তরতাজা

৫ উপায়ে সবজি রাখুন তরতাজা

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রিজ ভরতি ফল আর সবজি। হঠাৎ করেই লোডশেডিং। প্রায় ঘণ্টার পর ঘণ্টার ফ্রিজ বন্ধ। সবজি-ফল তো পচে যাবে! এখন উপায়? কোন চিন্তা নেই , ফ্রিজ ছাড়াই খুব সহজে ফল ও সবজি ফ্রেশ থাকবে বেশ কয়েকদিন। কারণ এর জন্য রয়েছে বেশ কিছু সহজ উপায়।

প্রথমেই জানা দরকার, সব সবজি কিন্তু ফ্রিজে রাখার জন্য নয়। যেমন, আলু কখনই ফ্রিজে রাখবেন না। রাখবেন না মরিচও। টমেটোও বেশিদিন ফ্রিজে না রাখাই ভাল। আবার কলা ভুলেও ফ্রিজে রাখবেন না। এতে তাড়াতাড়ি তা পচে যেতে পারে।

এবার জেনে নিন কীভাবে ফ্রিজ ছাড়া সবজি তাজা রাখবেন..

প্রথমে ফ্রিজ থেকে ফল ও সবজি বের করে নিন। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এবার সেটি এমন জায়গায় রাখুন যেখানে হাওয়া-বাতাস লাগলেও, ওভেনের উত্তাপ যেন না লাগে সবজিতে।

ফল ও সবজি ফ্রিজ থেকে বের করে একটি শুকনো পরিষ্কার কাপড়ে বেঁধে রাখতে পারেন। এতে ফল বেশিদিন ফ্রেশ থাকবে।

ছোট ছোট প্লাস্টিক ব্যাগে সবজি গুলো আলাদা ভাগ ভাগ করে রেখে দিন। এবার প্লাস্টিক ব্যাগটি ঝুলিয়ে রাখুন। দেখবেন, বহুদিন তাজা থাকবে সবজি।

ধনে পাতার উপর অল্প পানি ছড়িয়ে খোলা হাওয়ায় রেখে দিন। দেখবেন ধনে পাতা তাজা থাকবে। তবে এ অবস্থায় বেশিদিন রাখবেন না কিন্তু।

শাক তাজা রাখতে হলে তা না ধুয়ে কোনও প্যাকেটে মুড়িয়ে রাখুন। খেয়াল রাখুন সেই প্যাকেটে যেন বেশি হাওয়া না ঢোকে।

বেশিদিন ফ্রিজ খারাপ থাকলে অল্প বাজার করুন। এতে সবজি ফ্রিজে রাখার প্রয়োজন হবে না।

এছাড়াও ফ্রিজ পরিষ্কার করার সময় ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন। চেষ্টা করবেন প্রত্যেকটি সবজি একসঙ্গে না রেখে আলাদা আলাদা করে রাখতে। প্রয়োজনে ছোট ছোট বাক্স ব্যবহার করতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31