IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> জাতীয় >> তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নেবেন আইভী

তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নেবেন আইভী

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলা ঋতুচক্র অনুযায়ী পৌষ ও মাঘ শীতকাল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিনটি ছিলো মাঘ মাসের দ্বিতীয় দিন। মেয়র আইভীর শপথ নিতে নিতে বসন্ত এসে পড়ে কিনা- এমন জল্পনা কল্পনা চললেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে শীত থাকতেই অনুষ্ঠিত হবে আইভীর শপথ। আগামী ৯ ফেব্রুয়ারি সকাল দশটায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভীর শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন আইভী।

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। গণভবন ও ওসমানী মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র ছাড়াও সাতাশটি ওয়ার্ডে সাতাশজন কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের চিঠি পাওয়ার কথা জানিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আল্লাহর দরবার লাখো শুকরিয়া যে আমরা শপথ নিতে যাচ্ছি। প্রধানমন্ত্রীকে অজস্র ধন্যবাদ এই করোনাকালীন সময়েও তিনি এত দ্রুত শপথ অনুষ্ঠানের জন্য সময় দিলেন। নারায়ণগঞ্জের জনগনের জন্য যাতে দ্রুত আমরা কাজে নেমে যেতে পারি তাই তিনি এত দ্রুত সময় দিলেন সন্দেহ নেই।

জানা গেছে, মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানটি গণভবনে অনুষ্ঠিত হবে। মেয়রকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে কাউন্সিলরদের শপথটি ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তাদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে পরাজিত করে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এ নির্বাচনে আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পান। আর তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31