IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> মুক্তির আগেই ২৫০ কোটি রুপি আয়

মুক্তির আগেই ২৫০ কোটি রুপি আয়

ধূমকেতু নিউজ ডেস্ক : গত নভেম্বরে ট্রেলার মুক্তির পর থেকেই বলিপাড়ায় প্রভাস, পূজা অভিনীত প্রেম-কাহিনি ‘রাধে শ্যাম’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু কোভিড-কাঁটায় পিছিয়ে গেছে ওই ছবির মুক্তির তারিখ।

১৪ জানুয়ারি পর্দায় আসার কথা ছিল ‘রাধে শ্যাম’-এর। কিন্তু করোনার সাম্প্রতিক স্ফীতির কারণে এসএস রাজামৌলির পরিচালনায় রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট, অজয় দেবগণ অভিনীত ‘আরআরআর’-এর মতোই পিছিয়ে যায় ‘রাধেশ্যাম’-এর মুক্তির দিন ক্ষণ।

‘রাধেশ্যাম’ ভারতে নির্মিত বিপুল বাজেটের ছবিগুলির মধ্যে একটি। যার ফলে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার।

তবে এখন দেশে করোনা সংক্রমণ কিছুটা স্তিমিত হওয়ায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন ছবি-নির্মাতারা। গত বুধবার নেটমাধ্যমে জানানো হয়েছে, আগামী ১১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।

এ দিকে ছবি মুক্তির আগেই ২৫০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে ‘রাধে শ্যাম’। শুধু মাত্র টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করেই নাকি মোটা অঙ্ক ইতিমধ্যে প্রযোজকদের ঘরে ঢুকেছে।

কিছু দিন আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, একটি ওটিটি সংস্থা ‘রাধে শ্যাম’ ছবির জন্য ৪০০ কোটি টাকাও দিতে চেয়েছিল প্রযোজকদের। যদিও তা কোনও পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি।

‘বাহুবলী’ ছবির পর দেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রভাস এক জন। তার মুখ চেয়েই আগে পর্দায় মুক্তি চাইছেন নির্মাতা, এমনটাই জানিয়েছিলেন ‘রাধে শ্যাম’-এর সঙ্গে যুক্ত এক সূত্র।

এই ছবি নিয়ে আরও একটি গুজব রটেছে বলিপাড়ায়। ‘রাধে শ্যাম’-এ অভিনয়ের জন্য প্রযোজকদের কাছ থেকে নাকি ১০০ কোটি টাকা চেয়ে বসেছেন প্রভাস। শুধু তাই নয়, পর্দায় মুক্তির মুনাফা থেকেও নাকি কিছু অংশ চেয়েছেন অভিনেতা। যদিও এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা এবং নির্মাতারা।

৩১ ডিসেম্বর শাহিদ কপূর অভিনীত ‘জার্সি’ এবং জানুয়ারির শুরুতে ‘আরআরআর’-এর মুক্তি বাতিল হওয়া দিয়ে ২০২২ সালের ক্ষতির খতিয়ান শুরু। ভরসা ছিল প্রভাসের ‘রাধে শ্যাম’ এবং অক্ষয়কুমারের ‘পৃথ্বীরাজ’-এর উপরে।

এই দু’টি বড় ছবি জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তা-ও বাতিল হওয়ায় বছরের শুরুতেই প্রায় দেড় হাজার কোটি টাকা ক্ষতির ধাক্কা সামলাতে হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। তবে এ বার এক এক করে মুক্তি পেতে চলেছে সেই সব ছবি। এখন দেখা যাক। পরিস্থিতির কতটা উন্নতি হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31