IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> অর্ডার করলেন আইফোন,এলো সাবানের বোতল

অর্ডার করলেন আইফোন,এলো সাবানের বোতল

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারী শুরুর পর থেকে অনলাইনে কেনা-কাটা করা মানুষের সংখ্যা কয়েক গুনে বেড়েছে। দরকারি-অদরকারি সকল জিনিষই ঘরে বসে অর্ডার করলে কয়েক দিনের মধ্যে হাতে এতে পৌঁছায়। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অনলানেও কিছু দিন পরপর দেয়া হয় আকর্ষণীয় মূল্য ছাড়। ক্রেতারাও অপেক্ষায় থাকে কবে অফার, ডিসকাউন্ট, ক্যাশব্যাক ইত্যাদি পাওয়া যাবে।

তবে অনলাইনে যেমন ভালো বিক্রেতা রয়েছে তেমনি রয়েছে প্রতারক বিক্রেতাও। কল্পনার বাইরে আপনার পছন্দের পণ্যে ডিসকাউন্ট দিয়ে আপনাকে আকৃষ্ট করে হাতিয়ে নিবে আপনার অর্থ। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ব্রিটেনের এক নারীর সঙ্গে। তিনি আকর্ষণীয় মূল্য ছাড়ে অর্ডার করেছিলেন আইফোন ১৩ প্রো ম্যাক্স, কিন্তু বদলে পেয়েছেন সাবানের বোতল।

খাওলা লাফেইলি নামের ব্রিটেনের ওই নারী আইফোন ১৩ প্রো ম্যাক্স অর্ডার করেছিলেন স্থানীয় ভেন্ডার স্কাই মোবাইলের কাছ থেকে। ২০০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় তিনি প্রায় ১.৫ লাখ টাকা দিয়েছিলেন। তার পরিবর্তেই পেলেন একটি সাবান-পানির বোতল। ওই ভেন্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। মূলত পরিচয় বদলের জন্যই এ ভুল হয়েছে বলে দাবি করেছে স্কাই মোবাইল কর্তৃপক্ষ।

খাওলা লাফেইলি স্থানীয় স্কাই মোবাইলের কাছ থেকে আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলটি কিনেছিলেন ৩৬ মাসের কন্ট্রাক্টে। ২৪ জানুয়ারি ফোনটি তিনি কেনেন। ডেলিভারি বয় তার বাড়িতে এসে ফোনটি দিয়ে যায় তার ঠিক তিন দিন পর।

ডেলিভারি হওয়ার খাওলা বক্স খুলে দেখেন তাতে হাতে মাখার সাবানে ভর্তি একটি বোতল রয়েছে। তারপরই তিনি স্কাই মোবাইলের কাছে অভিযোগ জানান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও স্কাই মোবাইলের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31