IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুমিল্লায় বাসের ধাক্কায় এসআই নিহত

কুমিল্লায় বাসের ধাক্কায় এসআই নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় দায়িত্বরত অবস্থায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এসআই মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে মারা যান।

শনিবার দিবাগত রাত ১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দাউদকান্দি হাইওয়ে থানার রাত্রিকালীন মোবাইল ১-এর ইনচার্জ হিসেবে শুক্রবার রাতে ডিউটিরত ছিলেন এসআই জাহাঙ্গীরের নেতৃত্বাধীন টহল টিম। শুক্রবার দিবাগত রাত ১টায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী অজ্ঞাতনামা বাস এসআই জাহাঙ্গীর আলমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুহুরুল হক বলেন, নিহত এসআই জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত ছিলেন প্রায় ৭ বছর ধরে। তার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। তার এক ছেলে এক মেয়ে। আমরা এখন লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31