IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নাগরিক ঐক্যের সভায় হামলা, ফখরুলের নিন্দা

নাগরিক ঐক্যের সভায় হামলা, ফখরুলের নিন্দা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর ভাটারাস্থ মাদানী এভ্যিনিউয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে জনসভায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলা, মঞ্চ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।

এ ঘটনায় নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফখরুল বলেন, নাগরিক ঐক্যের শান্তিপূর্ণ জনসভার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা বর্বরতা ও ন্যাক্কারজনক কাপুরুষতা। এই হামলা নিঃসন্দেহে পূর্বপরিকল্পিত।

সভা-সমাবেশ ইত্যাদি সংবিধান স্বীকৃত মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এতটাই বেসামাল যে, তারা সংবিধান স্বীকৃত এই অধিকার মেনে নিতে চায় না।

বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে সারাদেশকেই রক্তারক্তি, হানাহানি ও অরাজকতার অন্ধকারে নিক্ষেপ করেছে অভিযোগ করে তিনি বলেন, দেশের মানুষ সবসময় অজানা আশঙ্কায় জানমাল, সহায়-সম্পদ নিয়ে অসহায়ের মতো দিনযাপন করছে।

জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের আশকারা দিয়ে বিরোধী মত, বিশ্বাসের মানুষের ওপর চড়াও হচ্ছে। আজ নাগরিক ঐক্যের ডাকা জনসভায় পুলিশের হামলা, জনসভার মঞ্চ ভেঙ্গে চুরমারের ঘটনায় আবারো প্রমাণিত হলো-সর্ষে পরিমাণ মাটিও আর সরকারের পায়ের নীচে অবশিষ্ট নেই।

ক্ষমতার মোহে বর্তমান সরকার দেশকে গণতন্ত্রশুণ্য করতে আইন শৃঙ্খলা বাহিনী ও নিজেদের অঙ্গ সংগঠনগুলোকে বিবেকহীন ও মনুষ্যত্বহীন করে তুলেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমি নাগরিক ঐক্য আয়োজিত শান্তিপূর্ণ জনসভায় পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31