IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> পুতিন ও ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা

পুতিন ও ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে নিষেধাজ্ঞা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ নিষেধাজ্ঞাকে রাশিয়ার মোকাবিলায় পাশ্চাত্যের অক্ষমতার লক্ষণ বলে মন্তব্য করেছেন।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল শুক্রবার রাতে ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের বৈঠকের পর বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে নিষেধাজ্ঞার তালিকায় ফেলেছে ইইউ।

বোরেল আরো বলেন, ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে পুতিন ও ল্যাভরভের পাশাপাশি রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার সব সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওদিকে, ইইউকে অনুসরণ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও শিগগিরই পুতিন ও ল্যাভরভের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি।

ইইউ’র ঘোষণার প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ‘পাশ্চাত্যের পরিপূর্ণ অক্ষমতা ও অসহায়ত্ব’ ফুটে উঠেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ রক্ষা করার জন্য ওই নগরীর বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রতিক্রিয়ায় জাখারোভা বলেন, এই ঘটনার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।গতকাল (শুক্রবার) কিয়েভের বেসামরিক নাগরিকদের হাতে ১৮ হাজার মেশিনগান তুলে দেয় ইউক্রেন কর্তৃপক্ষ।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে পশ্চিমা দেশগুলোর বক্তব্য উন্মাদনায় পরিপূর্ণ এবং মনে হয় যেন কোনো মানসিক ভারসাম্যহীন কেন্দ্র থেকে প্রকাশিত হয়।জাখারোভা অভিযোগ করেন, শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে দেয়া একটি আলোচনার প্রস্তাব ইউক্রেন প্রত্যাখ্যান করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31