IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়ে
Home >> টপ নিউজ >> ধর্ম >> দুই ডোজ টিকা নেয়া শিশুরা ওমরাহর সুযোগ পাবে

দুই ডোজ টিকা নেয়া শিশুরা ওমরাহর সুযোগ পাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার দীর্ঘ সময়কালে মক্কার পবিত্র মসজিদুল হারামে বিভিন্ন বিধি ও সীমাবদ্ধতা ছিল। শিশুদের সেখানে প্রবেশে এক প্রকার নিয়ম করে নিষেধাজ্ঞা ছিল। এখন সাত ও তার চেয়ে বেশি বয়সী সব শিশুকে পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববী ভ্রমণের অনুমতি দেয়া হবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এই খবর পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি ও ওমরাহযাত্রীদের জন্য বেঁধে দেয়া হয় নানা নিয়ম। কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে পথনির্দেশক স্টিকার লাগানো হয়। পাশাপশি কিছু নির্দেশনাও দেয়া হয়েছিল। সেগুলোর মধ্যে সামাজিক দূরত্ব রক্ষা, মাস্ক পরা, হাত ধৌত করা, জায়নামাজ নেয়াসহ সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ বাধ্যতামূলক করা হয়। এছাড়াও জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন ১০ বার ধোয়া হয় মসজিদ প্রাঙ্গণ।

ওমরাহ পালনের জন্য যে টিকা নিতে হবে

ওমরাহ পালনে আগ্রহীদের বাধ্যতামূলকভাবে সৌদি সরকার অনুমোদিত করোনার টিকা সমূহের যে কোন একটির উভয় ডোজ গ্রহণ সম্পন্ন করতে হবে। টিকাগুলো হলো- এক. ফাইজার বায়োন্টেক। দুই. মডার্না। তিন. অ্যাস্ট্রাজেনেকা। চার. জনসন অ্যান্ড জনসন।

এছাড়া যারা চীনের তৈরি টিকার উভয় ডোজ নিয়েছেন, ওমরাহ পালনে সৌদি আরবে যেতে তাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31