IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> খেলা >> ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ ফিফা-উয়েফার

ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ ফিফা-উয়েফার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকেই ক্ষুদ্ধ হয়ে উঠেছে শান্তিকামী বিশ্ব। বিশেষ করে ক্রীড়া জগত তো কোনোভাবেই এই আগ্রাসন মেনে নিতে পারছে না। তাই ফিফা-উয়েফার মতো সংস্থাগুলোও আভাস দিচ্ছিল বড় শাস্তির।

এর আগের দিন ‘রাশিয়া’ নাম, পতাকা ও জাতীয় সঙ্গীত ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিলো ফিফা আর উয়েফা। এবার ফুটবল থেকে নিষিদ্ধই ঘোষণা করল রাশিয়াকে। শুধু জাতীয় দল নয় অবশ্য, রুশ সব ক্লাবকেও সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে সংস্থা দুটো।

সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা ও উয়েফা। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ব্যথিত মানুষজনের সঙ্গে ফুটবল পুরোপুরি একাত্মতা পোষণ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুই সংস্থার সভাপতি আশা করছেন, শিগগিরই পরিস্থিতিতে বড় উন্নতি আসবে। তাহলে ফুটবল আবারও জনগণের মাঝে ঐক্য ও শান্তির প্রতীক হয়ে উঠতে পারবে।

এছাড়া এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নিষিদ্ধ হলো রাশিয়া, চলতি মাসে বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনালে পোল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিলো তাদের। নিষেধাজ্ঞার ফলে তা আর হচ্ছে না এখন।

শুধু রাশিয়াই নয়, দেশটির ক্লাবগুলোকেও বের করে দেয়া হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতা থেকে। ইউরোপার শেষ ষোলোয় রুশ ক্লাব স্পার্টাক মস্কোর মুখোমুখি হওয়ার কথা জার্মান ক্লাব রাজেন বলস্পোর্ট লাইপজিগের বিপক্ষে। এখন উয়েফা থেকে রুশ ক্লাবটি নিষিদ্ধ হওয়ায় ইউরোপার শেষ ষোলোয় ওয়াকওভার নিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যাবে লাইপজিগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news