IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলা

পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : পটুয়াখালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলা ও বিএনপির পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

বুধবার বেলা এগারোটায় পৌর শহরের বনানী মোড় সংলগ্ন বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ৪ রাউন্ড কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয় এবং সাংবাদিকদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের বাঁধা অতিক্রম করে একটি মিছিল নিয়ে সরকারি কলেজের দিকে আসতে চায় বিএনপির নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীদের উপরও বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় আহত হয় জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জহিরুল ইসলাম ও সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাকিলসহ অন্তত ১০ নেতাকর্মী।

পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক স্নেহাংশ সরকার কুট্রি জানান, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, এটা সারাদেশের জনগণের দাবি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাঁধা দিয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31