IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়াকে দুর্বল করার এটাই মোক্ষম সুযোগ

রাশিয়াকে দুর্বল করার এটাই মোক্ষম সুযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্যপদ লাভের জন্য ইউক্রেন যে আবেদন জানিয়েছিল তা গ্রহণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট।

মঙ্গলবার রাতে ওই পার্লামেন্টে অনুষ্ঠিত এ সংক্রান্ত ভোটাভুটিতে আবেদনের পক্ষে ৬৩৪ ভোট পড়ে। বিপক্ষে ভোট দেন ১৩ জন এবং ২৬ সদস্য ভোটদানে বিরত থাকেন।

পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপীয় পার্লামেন্টে ইউক্রেনের আবেদন গৃহীত হওয়ার অর্থ ইইউ’তে দেশটির সদস্যপদ পেয়ে যাওয়া নয় বরং এই ভোটাভুটির মাধ্যমে ইউক্রেনকে ইইউতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হলো মাত্র। ইইউতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি দেশকে ‘কোপেনহেগেন ঘোষণা’ নামক কিছু সুনির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হয়। এসব শর্তের মধ্যে রয়েছে, মুক্ত বাজার অর্থনীতি, স্থিতিশীল গণতন্ত্র, আইনের শাসন এবং ইউরোসহ ইইউ’র সকল আইন মেনে নিতে প্রস্তুত থাকা। এ ছাড়া অভিন্ন মুদ্রা ইউরোতেও যুক্ত হতে হবে আবেদনকারী দেশকে।

ধারণা করা হচ্ছে, ইইউ’র সদস্যপদ লাভের জন্য ইউক্রেনের আবেদনের প্রতি ইউরোপীয় পার্লামেন্ট যে সাড়া দিয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে পাশ্চাত্যের প্রচারণাগত ও রাজনৈতিক ফায়দা হাসিল করা এবং রাশিয়ার সাথে কোনো ধরনের সমঝোতা বা যুদ্ধবিরতিতে না যাওয়ার জন্য ইউক্রেনকে উৎসাহিত করা। ইউরোপীয়দের ধারণা এ ভাবে যুদ্ধের আগুনকে প্রজ্বলিত করা যাবে এবং রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের চোরাবালিতে আটকে ফেলা যাবে।

অন্যদিকে, মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব মনে করছে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের অজুহাতে মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা চাপানো যাবে। এ ছাড়া, রাশিয়াকে এমন একটি দীর্ঘ মেয়াদি যুদ্ধে জড়ানো যাবে যাতে দেশটি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং দেশের ভেতরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা, মর্যাদা ও যোগ্যতা প্রশ্নের সম্মুখীন হয়। মোটকথা, পাশ্চাত্যের দেশগুলো বিশেষ করে আমেরিকার ধারণা রাশিয়াকে দুর্বল করার এটাই মোক্ষম সুযোগ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা সম্পর্কে বলেছেন, ইউরোপ মুখে শান্তির কথা বলছে কিন্তু ইউক্রেনে রাজনৈতিক অভ্যুত্থান ও বর্তমান যুদ্ধ পরিস্থিতির জন্য তারাই দায়ী। বিবৃতিতে ২০১৪ সালে পাশ্চাত্যপন্থীদের ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের কথা বলা হয় যাদের পেছনে আমেরিকা ও ইউরোপের রাজনৈতিক, প্রচারণা ও অর্থ সহায়তার ইন্ধন ছিল এবং অভ্যুত্থানের মাধ্যমে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানোকোভিচকে অপসারণ করে সেখানে পাশ্চাত্যপন্থী সরকার বসানো হয়েছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইউক্রেনে ইউরোপের অস্ত্র পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, নিজেদেরকে শান্তিকামী হিসেবে তুলে ধরার দিন শেষ।

খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক মার্কিন সাময়িকী ফরেন এফেয়ার্সে লেখা এক নিবন্ধে বলেছেন, রাশিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ইউক্রেন সংঘাতকে আরো দীর্ঘায়িত করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31