IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিশুকন্যাকে ধর্ষণ, সুযোগ করে দিল মা

শিশুকন্যাকে ধর্ষণ, সুযোগ করে দিল মা

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে টাকার লোভে নিজের ১০ বছরের শিশুকন্যাকে তুলে দিয়েছে বখাটের হাতে। আর প্রতিদিনই মায়ের সহযোগিতায় ওই শিশুকন্যাকে বারবার ধর্ষণ করেছে। সর্বশেষ মেয়েটিকে ধর্ষণের সময় এলাকাবাসী ধর্ষক ও মাকে আটক করে পুলিশে দেয়।

রোববার এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর ভাবী।

আটক মায়ের নাম মাসুদা খাতুন (৫০)। তিনি নোয়াখালী সদর থানার মধ্যম চরুলিয়া গ্রামের মৃত জাকের হোসেন প্রকাশ আবু জাকেরের স্ত্রী। আর ওই বখাটে হলেন ডেকারেশন কর্মী মো. ইব্রাহিম (৩২)। সে বাঁশবাড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া গ্রামের মৃত ইলিয়াছের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, ‘সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ এলাকার আমজাদ আলী সেরাং বাড়ির ফাতেমা বেগমের ভাড়াটি মাসুদা খাতুনের সাথে কিছুদিন পূর্বে পরিচয় হয় ইব্রাহিমের। পরিচয় সূত্রে মাসুদাকে খালা ডেকে ইব্রাহিম প্রায়ই তার বাড়িতে রাত্রি যাপন করত এবং মাসুদাকে টাকা পয়সা দিতো। এতে মাসুদা তার প্রতি দুর্বল হয়ে পড়ার সুযোগে সে রাত্রিযাপনকালে তার ১০ বছর বয়সী মেয়েকে বারবার ধর্ষণ করতে থাকে। এতে মেয়েটি প্রচণ্ড ব্যাথা ও রক্তক্ষরণে অসুস্থ হয়ে মাকে ধর্ষণের কথা জানালেও মা তাকে চুপ থাকতে ভয়ভীতি দেখাত। ’

‘এক পর্যায়ে ব্যাথা-বেদনা সহ্য করতে না পেরে সম্প্রতি মেয়েটি ইব্রাহিম কর্তৃক নিজ ঘরেই বারবার ধর্ষিত হবার কথা তার ভাবী লাইলী বেগম (২২)সহ প্রতিবেশীদের জানালে তারা ইব্রাহিমকে ধরতে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে শনিবার রাতেও ইব্রাহিম ওই বাড়িতে আসলে প্রতিবেশিরা মেয়েটির মা ও ইব্রাহিমকে আটক করে পুলিশে খবর দেয়। এতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার কথা স্বীকার করেছে গ্রেপ্তার ইব্রাহীম ও ওই শিশুর মা। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news