IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাইকিং করে পিটিয়ে মারা হলো কুকুর

মাইকিং করে পিটিয়ে মারা হলো কুকুর

ধূমকেতু নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে এক পাগলা কুকুরের কামড়ে তিন গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন আহত হয়েছে। এছাড়া ৪টি গরু ও বেশ কয়েকটি ছাগলকে কামড়ে আহত করে কুকুরটি।

রোববার ও সোমবার উপজেলার ভাদুরীচর, সাফলকুড়া ও চরঅলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে ভাদুরীরচর মসজিদের মাইক দিয়ে মাইকিং করে পাগলা কুকুরটিকে মেরে ফেলে ক্ষুব্ধ জনতা।

আহতরা হলেন- সালমান (৬), আল আমিন (৭), হামেলা বেগম (৫৫), লাবিব (৬), শাহজাহান (৬০), লাইলী বেগম (৬০), ফরিদ (৬০)। বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মহির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরে ওই কুকুরের কারণে অতিষ্ঠ মানুষ। যখন তখন তেড়ে এসে আক্রমণ করতো। রোববার ও সোমবার কমপক্ষে ১০ থেকে ১২ জনকে কামড়ায়। পরে সোমবার মসজিদের মাইক দিয়ে মাইকিং করে গ্রামের লোকজন জড়ো হয়ে পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।

এ ঘটনায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন বলেন, কুকুরের কামড়ে আহত লোকজন চিকিৎসা নিতে এসেছিল। আল-আমিন নামে এক শিশু আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূঞাপুর হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাকিদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের জন্য বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news