IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গাইবান্ধার ধর্ষণের পর হত্যায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার ধর্ষণের পর হত্যায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : গাইবান্ধার ফুলছড়িতে শিশুকে অপহরণ করে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মাজেদুল ইসলাম কালটু নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক কে এম শহিদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন। সেইসাথে মামলার অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩১ আগস্ট গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া বাউসী গ্রামের সেলিম মিয়ার শিশুকন্যা সিনথিয়া আক্তারকে একই গ্রামের সায়দার রহমানের ছেলে মাজেদুল ইসলাম কালটু অপহরণ করেন। পরে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরের কচুরিপানার ভেতর লুকিয়ে রাখা হয় সিনথিয়াকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের কচুরিপানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা সেলিম মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার আদালত রায় দিলেন। এ রায়ে নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।

গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন আদালত-১ এর পাবলিক প্রসিকিউটর শাহীন গুলসান নাহার মুনমুন জানান, দীর্ঘ শুনানির প্রায় ৫ বছর পর অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাজেদুল ইসলাম কালটুর উপযুক্ত শাস্তি নিশ্চিত হয়েছে। এই রায়ে আইনজীবী হিসেবে আমরা সন্তুষ্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news