IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাগেরহাটে কুমির উদ্ধার, পরে সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটে কুমির উদ্ধার, পরে সুন্দরবনে অবমুক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাগেরহাটের রামপাল উপজেলার ভাগার বগুড়ার খাল থেকে জেলের জালে ধরা পড়ে লবণপ্রানী প্রজাতির একটি কুমির। পরে উপমন্ত্রী হাবিবুন নাহারের ফোন পেয়ে কুমিরটি উদ্ধার করে বনবিভাগ।

শুত্রবার (১১ মার্চ) সন্ধ্যায় উদ্ধারকৃত কুমিরটি সুন্দরবনের করমজল বণ্যপ্রানী প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়েছে। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে ভাগার বগুড়ার খালে মাছ ধরার সময় স্থানীয় জেলে আ. আজিজের জালে কুমিরটি আটকে পড়ে।

লোকজন কুমির ধরা পড়ার বিষয়টি স্থানীয় এমপি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয় উপমন্ত্রী হাবিবুন নাহারকে জানান। সাথে সাথে তিনি কুমিরটি দ্রুত উদ্ধার করতে সুন্দরবন বিভাগকে নির্দেশ দেন।

এরপর সুন্দরবনের করমজল বণ্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতার্ হাওলাদার আজাদ কবির সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে নিয়ে আসেন। পরে কুমিরটি সন্ধ্যায় প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়।

করমজল বণ্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, “রামপালের বাগা খালে জেলের জালে আটকে পড়া কুমিরটি উদ্ধারে বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় এমপি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয় উপমন্ত্রী হাবিবুন নাহারের নির্দেশ পাই। নির্দেশনা পেয়ে আমিসহ বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করে সন্ধ্যায় করমজল বণ্যপ্রানী প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়।

উদ্ধারকৃত কুমিরটি ৪ ফুট লম্বা ও প্রায় ৮ বছর বয়সি বলে জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news