IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকের কুর্দিশ অঞ্চলের রাজধানী ইরবিল ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। স্থানীয় সময় আজ রোববার শহরটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে কুর্দিশ কর্তৃপক্ষ। হামলার শিকার হয়েছে ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটের নতুন ভবনও। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কুর্দিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নানা স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও, কেই নিহত হননি। তবে বেসামরিক এক ব্যক্তি আহত হয়েছেন। অন্যদিকে এ হামলাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরবিলে কোনো মার্কিন আহত হননি। তাঁদের কোনো স্থাপনাও ক্ষতির মুখে পড়েনি।

এ বিষয়ে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলার জন্য কোনো পক্ষের দিকে অভিযোগের আঙুল তোলার সময় এখনো আসেনি। তবে প্রাথমিকভাবে হাতে আসা নানা প্রতিবেদন বলছে, ক্ষেপণাস্ত্রগুলো স্বল্পপাল্লার এবং সীমান্ত পেরিয়ে এসেছে।
বিজ্ঞাপন

ইরবিলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষের কিছু অংশ জোগাড় করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই ইরাকি কর্মকর্তা। ক্ষেপণাস্ত্রগুলো ইরানে তৈরি বলে নিশ্চিত করেছেন তিনি।

এদিকে হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। ইরানের দিকে অভিযোগের তির ছোড়া মার্কিন কর্মকর্তাও খোলাসা করে কিছু বলেননি। ইরানও এখন পর্যন্ত চুপ রয়েছে। তবে ইরাকে কর্মরত ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলের একজন সংবাদদাতা জানান, হামলাগুলো ইরবিলে অবস্থিত ইসরায়েলের গোপন ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছিল।

ইরাক ও প্রতিবেশী দেশ সিরিয়ায় অবস্থান করা মার্কিন সেনাদের ওপর প্রায়ই হামলা চালিয়ে আসছে ইরানপন্থী শিয়া যোদ্ধারা। বিমান হামলা করে এর পাল্টা জবাবও দেয় ওয়াশিংটন। এ ধারাবাহিকতায় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের ওপর আগেও রকেট ও ড্রোন হামলা (চালকবিহীন বোমারুবিমান) চালানো হয়েছে। তবে গত কয়েক মাসে এমন ঘটনা ঘটেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news