IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিবগঞ্জে মারামারি ছুটাতে গিয়ে প্রাণ হারাল বৃদ্ধ

শিবগঞ্জে মারামারি ছুটাতে গিয়ে প্রাণ হারাল বৃদ্ধ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মারামারি ছুটাতে গিয়ে মজনু আলী (৬৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঝাংড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন বলেছেন, সজনে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মারামারি সংগঠিত হওয়া, মারামারি ছুটাতে গিয়ে মৃত ইয়াকুব আলীর ছেলে মজনুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

প্রত্যক্ষদশী আহসান হাবিব জানান, সকালে বাড়ির পাশে থাকা সজনে গাছের ডাল কাটার ঘটনায় দুই প্রতিবেশী দানেস ও কায়েশের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রড ও লাঠি সোটা নিয়ে একে অপরকে আঘাত করতে থাকে। এ সময় তাদের ফুফা মজনু মারামারি  ছুটাতে গিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগলে গুরতর আহত হয় এবং ঘটনাস্থলে মারা যান তিনি। 

শাহবাজপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম বলেন, সোহেল ও দানেশের পরিবার খুব নিকটবর্তী আত্মীয়। কিন্তু একে অপরের পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে মিল ছিলনা। এর আগেও সীমানা নিয়ে একাধিক সালিস হয়। 

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান শেষে দায়ীদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news