IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাধবপুরে ট্রাক চাপায় নিহত ৩

মাধবপুরে ট্রাক চাপায় নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : হবিগঞ্জ জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার ফায়ার সার্ভিসের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের খালেক মিয়ার ছেলে রিকশাচালক সামাদ মিয়া (৩০), একই উপজেলার মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আনছু মিয়া (৩৫) ও ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের মফল উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকালে ঢাকা থেকে আসা সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মফিজুল ইসলাম নামে এক যুবক। হাসপাতালে নেয়ার পথে সামাদ মিয়া এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারান আনছু মিয়া।

ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। আর ঘাতক ট্রাকটি টাঙ্গাইল থেকে চুরি করা হয়েছে বলে জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news