IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ২৮ মার্চ হরতাল সফল করার আহ্বান জানাল বাম জোট

২৮ মার্চ হরতাল সফল করার আহ্বান জানাল বাম জোট

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের উসকানি, হামলা ও আক্রমণ মোকাবেলা করে আগামী ২৮ মার্চ হরতাল সফল করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার এক বিবৃতিতে খাদ্যপণ্যের দাম কমাতে বাম জোট আহুত ২৮ মার্চের হরতালের গণসংযোগ ও প্রচার মিছিলে দেশের বিভিন্ন স্থানে সরকারি দল ও পুলিশের হামলা, আক্রমণ ও বাঁধাদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রামের জিইসি মোড়ে বাম জোটের প্রচার ট্রাকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা আকস্মিকভাবে হামলা চালিয়ে জোটের ১৫ জন নেতাকর্মীকে আহত করেছে। সিরাজগঞ্জে হরতালের গণসংযোগে কোনো উসকানি ছাড়াই পুলিশ হামলা ও বাধাপ্রদান এবং নেতাকর্মীদের হেনস্তা করেছে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে বাম জোটের কর্মসূচিতে হামলা ও আক্রমণের ঘটনা ঘটছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা সরকারের অস্থিরতা প্রমাণ করে। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও আতঙ্কগ্রস্ত হয়ে উঠছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মানুষকে রক্ষার জনদাবির একটি কর্মসূচিতে এই ধরনের সন্ত্রাসী হামলা আক্রমণ চালিয়ে সরকার শেষ রক্ষা করতে পারবে না। এই ধরনের হামলা আক্রমণ সরকারের দমনমূলক স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটছে। যা মোকাবেলা করেই ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করতে হবে।

বিবৃতিদাতারা হলেন বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এবং সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31