IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ভিভো ওয়াই৩৩এস স্মার্টফোনেও মিলবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

ভিভো ওয়াই৩৩এস স্মার্টফোনেও মিলবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

ধূমকেতু নিউজ ডেস্ক : তারুণ্যকেন্দ্রিক ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে শীর্ষস্থানীয় গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। নতুন স্মার্টফোনটির মডেল ভিভো ওয়াই৩৩এস ।

রোববার (২৪ মার্চ) ভিভো’র সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে পারে স্মার্টফোনটির প্রি-বুকিং পর্ব।

ভিভো ওয়াই৩৩এস একটি মিডরেঞ্জ স্মার্টফোন হবে বলেই ধারণা করা হচ্ছে । তবে, আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হবে ভিভো ওয়াই৩৩এস। মেইন ক্যামেরা হিসেবে স্মার্টফোনটিতে থাকবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা । সাথে থাকবে, দুইটি আল্ট্রা ক্লিয়ার ক্যামেরাও।

রিয়ার ক্যামেরায় মিলবে ভিভো’র সিগন্যাচার প্রযুক্তি ‘ডুয়াল টোন স্টেপ’; যা স্মার্টফোনটিকে প্রিমিয়াম ও এলিগেন্ট লুক দিয়েছে। ৮ মি.মি এর ট্রেন্ডি স্লিম স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি । ব্যাটারি সাপোর্ট বাড়াতে সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ ।

এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মতো অত্যাধুনিক প্রযুক্তিও মিলবে মিডরেঞ্জের স্মার্টফোন ভিভো ওয়াই৩৩এস-এ । একাধিক অ্যাপে একই সঙ্গে কাজ চালিয়ে যেতে সহায়তা করবে এই বাড়তি র‌্যাম সুবিধা ।

বাংলাদেশে ভিভো ওয়াই৩৩এস মিরর ব্ল্যাক এবং স্টারি গোল্ড; এই দুই রঙে পাওয়া যেতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news