IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যশোরের টেঙ্গুরপুর গ্রামের দুই ভাই খুন

যশোরের টেঙ্গুরপুর গ্রামের দুই ভাই খুন

ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলার পল্লীতে দুই ভাই খুন হয়েছেন প্রতিবেশী তিন ভাইয়ের হামলায়।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মহেশপুর সড়কে সরদার ব্রিকসের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত আব্দুর রহমানের ছেলে আইয়ুব হোসেন খান (৬০) ও ইউনুস আলী খান (৫৫)। মারাত্মক আহত হয়েছে নিহত আইয়ুব হোসেনের ছেলে আসাদুজ্জামান খান রনি (৩০)।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ও ইউপি সদস্য জাকির হোসেন জানান, জমিতে কাজ করার শ্রমিক ঠিক করা নিয়ে প্রথমে ইউনুস আলীর সঙ্গে সরদার ব্রিকসের পাশের দোকানি তার প্রতিবেশী মুকুল হোসেন খানের বাকবিতণ্ডা হয়। এসময় ইউনুসকে মুকুলসহ তার অপর দুই ভাই বিল্লাল ও বিপুল মারপিট করে। ইউনুস এ কথা বাড়িতে গিয়ে তার ভাই আইয়ুব হোসেন ও ভাতিজা আসাদুজ্জামান খান রনিকে জানান। তখন আইয়ুব হোসেন ও রনি ইউনুস আলীকে সঙ্গে নিয়ে মুকুলের দোকানে এসে ঘটনার প্রতিবাদ করলে উল্লিখিত তিন ভাই ধারালো দা দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আইয়ুব হোসেন ও ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন ও রনিকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় ইউপি সদ্য জাকির হোসেন জানান, হামলাকারী তিন ভাই হতাহতদের প্রতিবেশী আবজেল হোসেন খানের ছেলে।

যশোর পুলিশের মুখপাত্র জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপান সরকার জানান, হামলাকারীদের আটকে অভিযানে নেমেছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news