IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে আরও ৩৪৮৬ জনের মৃত্যু

বিশ্বে আরও ৩৪৮৬ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন। অপরদিকে একদিনে ১২ লাখ ৪৪ হাজার ৬৫৮ জন সুস্থ হয়েছেন।

এতে করে দেখা যায়, দৈনিক শনাক্ত ও মৃত্যু আগের দিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে কিছুটা কমেছে। এছাড়া শনাক্তের থেকে বেড়েছে সুস্থতার সংখ্যা।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৪ হাজার ৮৫৯ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ কোটি ৬২ লাখ ৫১ হাজার ১৮১ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৪৩ কোটি ১৯ লাখ ৭২ হাজার ৫৪১ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪০৯ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ২৭৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১১ হাজার ৯৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৪৬ জন।

অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৪ জনের এবং মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ৩২ হাজার ৭৫২ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৬০৪ জন। করোনা থেকে সেরে উঠেছেন মোট চার কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭৮৯ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৪৮ জন, যুক্তরাজ্যে ৩১৭ জন, জার্মানিতে ২৮৯ জন, রাশিয়াতে ২৮৭ জন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনই রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news