IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভৈরব নদে ‘প্রাচীন আমলের’ জাহাজের ধ্বংসাবশেষ ও হাড়গোড়ের সন্ধান

ভৈরব নদে ‘প্রাচীন আমলের’ জাহাজের ধ্বংসাবশেষ ও হাড়গোড়ের সন্ধান

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদ খননের সময় জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়গোড়ের সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজসংলগ্ন ভৈরব নদ খননের সময় এগুলো দেখতে পান শ্রমিকরা।

ধারণা করা হচ্ছে- জাহাজের ধ্বংসাবশেষ ও হাড়গোড় ২০০ বছরের পুরনো। ব্রিটিশ আমলে ভৈরব নদ দিয়ে ভারতের কলকাতায় বাণিজ্য করার সময় জাহাজটি ডুবে যায় বলে প্রবীণরা জানান।

জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধারের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে নারী-পুরুষ ভিড় জমান ভৈরবপাড়ে।

এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার সুবোলপুরে গত বছরের ১৯ ডিসেম্বরে ভৈরব নদ খনন কাজের উদ্বোধন করা হয়। শুক্রবার সকালে উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজসংলগ্ন নীল কুঠির নিচে ড্রেজার মেশিনে জাহাজের ধ্বংসাবশেষ উঠে আসে। সেখানে পাওয়া যায় বিশাল আকারের লোহার চাকা, শেকল, জাহাজের বিভিন্ন অংশ ও মানুষের হাড়গোড়।

কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম বলেন, আমাদের কলেজের পাশেই ছিল ব্রিটিশদের নীলকুঠির দ্বিতল ভবন। বিগত সরকারের সময় ভবনটি নিলামে বিক্রি করে দেওয়া হয়। প্রবীণদের কাছে শুনেছি ভারত থেকে এই নীলকুঠিতে ইংরেজরা জাহাজে ভারত যাওয়া-আসা করতেন। ভৈরব নদ দিয়ে কার্পাসডাঙ্গা থেকে কলকাতায় বাণিজ্য করতেন তারা। ওই সময় প্রাকৃতিক দুর্যোগে বা কোনো দুর্ঘটনায় হয়তো জাহাজটি ডুবে গিয়েছিল।

তিনি আরও বলেন, এ জাহাজে মূল্যবান সম্পদ থাকতে পারে। মাটি খনন করলে হয়তো আরও মূল্যবান সম্পদ পাওয়া যাবে। ভৈরব নদ খননের সময় জাহাজের যে ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে সেটি ব্রিটিশদের পণ্যবাহী জাহাজের হয়ে থাকতে পারে।

পার্শ্ববর্তী বাঘাডাঙ্গা গ্রামের শাহাবুল হক জানান, আমার প্রয়াত বাবা প্রবীণদের কাছে শুনেছিলেন এখানে জাহাজ ডুবে গিয়েছিল। তিনি জীবদ্দশায় আমাদের কাছে এটা জানিয়েছিলেন। আমাদের ধারণা জাহাজডুবির ঘটনাটি কয়েকশ বছর আগের হয়ে থাকতে পারে।

ভৈরব নদসংলগ্ন কোমরপুর গ্রামের প্রবীণ ব্যক্তি মোফাজ্জেল হোসেন জানান, আমার দাদা ব্রিটিশ সাহেবদের কর্মচারী ছিলেন। আমার বাবার কাছে শুনেছি এখানে ঝড়ে ইংরেজদের একটি জাহাজ ডুবে গিয়েছিল। পরে জাহাজটি আর উদ্ধার করা সম্ভব হয়নি।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বিশ্বাস জানান, জাহাজটির মালামাল ২০০ বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। আপাতত জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়গোড় উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার বলেন, ভৈরব নদে পাওয়া ব্রিটিশদের এসব মালামালের বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তবে যেগুলো পাওয়া গেছে সাবধানতার সঙ্গে ও যত্ন করে রাখতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news