IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন

বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন

ধূমকেতু নিউজ ডেস্ক : দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় সুপারভাইজারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির চালককে আটক করেছে পুলিশ। তবে এখনও হত্যার কারণ জানাতে পারেনি তারা।

শনিবার (৯ এপ্রিল) ভোররাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো সার্ভিসের যাত্রীবাহী বাসটি রাত ১০টার দিকে লক্ষ্মীপুর আসে। পরে যাত্রীদের বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে সুপারভাইজার লিটন, নতুন একজন হেলপার, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন।

রাতে নতুন হেলপার এবং সুপারভাইজারকে রেখে বাসায় চলে যান চালক ও পুরাতন স্টাফ। পরে সুপারভাইজার ও নতুন হেলপার গাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে চালক নাহিদ এসে গাড়ির ভেতরে লিটনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

এসময় চালক স্থানীয় লাইনম্যানকে খবর দিলে তিনি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক। তবে পুলিশ গাড়ির চালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছেন। তিনি জানান, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news