IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পারিবারিক কলহের জেরে পারভীন আক্তার(১৮) নামে এক স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এঘটনায় ঘাতক স্বামী মোঃ ইয়াছিন(২০) কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

সোমবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের শেড নং-৭১১/১, এমআরসি-৩৩৩১০ নং এর বাসিন্দা কালু হাজীর ছেলে মোঃ ইয়াছিন(২০) পারিবারিক কলহের জেরে তার স্ত্রী পারভীন আক্তার (১৮), পিতা-বশির আহমেদ, ব্লক-ডি, শেড নং-৭১১/১, এমআরসি-৩৩৩১০,কে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এমন সংবাদ পাওয়ার সাথে সাথে নয়াপাড়া এপিবিএন অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে এবং ভিকটিমকে আইপিডি (IPD) হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news