IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাদারীপুরে ভ্যান উল্টে দুই শিশুর মৃত্যু

মাদারীপুরে ভ্যান উল্টে দুই শিশুর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : রাতের আঁধারে রাস্তায় ঘুরতে বের হয়ে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে ভ্যান উল্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) রাতে মাদারীপুরের কালকিনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রমজান হোসেন (১১) ও মো. রিফাত (১২)। তারা মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। রমজান হোসেন উপজেলার চরদৌলতখান এলাকার জামাল হোসেনের ছেলে ও মো. রিফাত উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

হাসপাতাল ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর ভ্যানে করে ঘুরতে বের হয় তিন বন্ধু রমজান হোসেন, মো. রিফাত ও ইব্রাহীম। এ সময় ইব্রাহীম ভ্যান চালাচ্ছিল। তারা ভবানীপুর প্রধান সড়কে পৌঁছালে দুটি কুকুর হঠাৎ দৌড়ে এসে তাদের ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে চলন্ত ভ্যানটি উল্টে খাদে পড়ে তিন বন্ধুই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজান ও রিফাতকে মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news