IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির সক্রিয় সদস্য সানোয়ার গ্রেফতার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির সক্রিয় সদস্য সানোয়ার গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সালমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শনিবার রাত ৯টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর এলাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখা-ইসাবার সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে নওগাঁর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকিউল ইসলাম।

এ সময় নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে গ্রেফতার জেএমবি সদস্য সানোয়ারকে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে আকিউল ইসলাম বলেন, গ্রেফতার সানোয়ার হোসেন পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি ২০০০ সালে জেএমবির সদস্যভুক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুরে জেএমবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০০৭ সালে জেএমবির আমীর শায়খ আব্দুর রহমানের ফাঁসি হলে কিছুদিন মাওলানা সাইদুর রহমান জেএমবির আমীর হন।

পরবর্তীতে নেতৃত্ব নিয়ে জেএমবির মধ্যে অন্তকোন্দল শুরু হয়। এর জেরে ২০১২ সালের ২৬ এপ্রিল সানোয়ার ও তার সহযোগীরা প্রতিপক্ষ গ্রুপের জেএমবি সদস্য সালমানকে নাচোল উপজেলার খুলশী বোরিয়া এলাকার একটি আমবাগানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে।

ওই মামলায় গ্রেফতার হওয়ার কিছুদিন পর সানোয়ার জামিনে মুক্ত হন। সালমান হত্যা মামলায় ২০১৯ সালের ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পলাতক সানোয়ারসহ তিনজনের মৃত্যুদণ্ড প্রদান করেন।

সালমান হত্যা মামলা ছাড়াও সানোয়ারের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এছাড়া গোমস্তাপুর থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

তিনি আরও বলেন, সালমান হত্যা মামলায় জামিনে মুক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ এলাকায় জেএমবিকে সক্রিয় করার কাজ করে যাচ্ছিলেন। সম্প্রতি এটিইউর চৌকস আভিযানিক দল জানতে পারে যে, সানোয়ার হোসেন নওগাঁর পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর এলাকায় আব্দুল্লাহ নামে আত্মগোপন করে আছেন। সেখানে তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। শনিবার রাত ৯টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ছোট চাঁদপুর এলাকা থেকে নওগাঁ পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেফতার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট।

আকিউল ইসলাম জানান, গ্রেফতার সানোয়ারকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে নেওয়া হবে। পরবর্তীতে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news