IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> শ্রীলঙ্কাকে সাহায্যের ইঙ্গিত দিলো আইএমএফ

শ্রীলঙ্কাকে সাহায্যের ইঙ্গিত দিলো আইএমএফ

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা তলানিতে। এরই মধ্যে চরমে পৌঁছেছে দেশবাসীর ক্ষোভ। তৈরি হয়েছে রাজনৈতিক বিশৃঙ্খলা। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে মরিয়া শ্রীলঙ্কার সরকার। আগেই আর্থিক সাহায্য চেয়ে দ্বারস্থ হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে। তবে প্রথমে সেভাবে সাড়া না মিললেও এবার দেশটির পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা করছে সংস্থাটি।

এক টুইট বার্তায় এমনই ইঙ্গিত দিয়েছে শ্রীলঙ্কার অর্থমন্ত্রণালয়। এদিন ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তরে প্রতিবেশী রাষ্ট্রটির হয়ে তদবির করার পাশাপাশি যথাসাধ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও।

এর আগে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরির নেতৃত্বে ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তরে পৌঁছায় শ্রীলঙ্কার প্রতিনিধি দল। দেশের প্রায় শূন্য অর্থ ভান্ডারের খানিকটা হাল ফেরানোর পাশাপাশি খাবার, জ্বালানি ও ওষুধের আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়ার আশায় সোমবার থেকে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে করছেন তারা।

সাবরির সহযোগী শমির জাভাহির জানান, বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থার হাল ফেরাতে র্যাপিড ফিন্যান্সিং ইনস্ট্রুমেন্ট বা আরএফআই পদ্ধতিকে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। হয়তো আইএমএফ বিষয়টি পর্যালোচনা করে দেখবে।

এরই মধ্যে শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে ভারত। যার মধ্যে অবিলম্বে বর্তমান সঙ্কট কাটিয়ে উঠতে জ্বালানি, খাবার ও ওষুধ কেনার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাও রয়েছে।

লাগাতার বিক্ষোভের মুখে পড়ে এরউ মধ্যে ক্যাবিনেট ঢেলে সাজিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এ বার ‘স্বচ্ছ প্রশাসন গড়তে’ সংবিধানে একাধিক সংশোধনী আনার প্রস্তাব আনলেন তিনি। তাঁর দফতরের তরফে জারি করা এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। সোমবারই অর্থনৈতিক পর্যায়ে একাধিক ভুল সিদ্ধান্ত নেওয়ার দায় স্বীকার করে নিয়েছেন রাজাপক্ষে। তবে দেশের হাল ফেরাতে যে তিনি বদ্ধপরিকর তা-ও জানিয়েছেন তিনি।

এ দিকে মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মধ্য শ্রীলঙ্কার রামবুক্কানা। এই ঘটনায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন অন্তত ১৩ জন। অভিযোগ, একটি ব্যস্ত সড়ক অবরোধ করে তেল-সঙ্কটের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা। হঠাৎ পুলিশকে নিশানা করে পাথর ছুড়তে শুরু করেন তাঁরা। পাল্টা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31