IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ইফতারি খাওয়ার পর ৯ বিচারকসহ ৩০ জন অসুস্থ

ইফতারি খাওয়ার পর ৯ বিচারকসহ ৩০ জন অসুস্থ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাবনা শহরের একটি রেস্তোরাঁ থেকে আনা ইফতারি খেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৯ বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় পাবনা কোর্ট চত্বরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ইফতারির আয়োজন করা হয়। সেখানে ইফতারি খাওয়ার পর এ অসুস্থের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের রূপকথা রোডের কাশমেরি ফুড গার্ডেনের সত্ত্বাধিকারী হাসানুর রহমান রনি, ম্যানেজার সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক বিদায় ও ইফতারির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়াসহ তার অধীনস্থ আদালতের সকল বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই শহরের রূপকথা রোডের কাশমেরি ফুড গার্ডেন থেকে আনা ইফতারি খেলে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতে তাদের মধ্যে ৬ জনকে পাবনার শিমলা হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়া অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শহরের একটি হোটেল থেকে ইফতারি খেয়ে ৯ জন বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। তাদের শহরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়েরের পর আমরা হোটেল মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করি। পরে রাতেই তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news