IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিরোধীশূন্য রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে সরকার : ফখরুল

বিরোধীশূন্য রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে সরকার : ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : বিরোধীশূন্য রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নে অবৈধ আওয়ামী লীগ সরকার দিনরাত কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিরোধী শূন্য রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নে অবৈধ আওয়ামী সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে অত্র এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নামে পরিকল্পিত মামলা দায়ের ফ্যাসিবাদী শাসনের আরেকটি নগ্ন রুপ।

‘মিথ্যা অভিযোগে এই মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি শাহ আলম নান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন হাওলাদার, নিউমার্কেট থানা বিএনপি নেতা আলমগীর, মিজান, টিপু, মিঠু, শহীদুল ইসলাম, জাপানী ফারুক, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, বাবুল, জুলহাস, ছাত্রদল নেতা মিন্টু, আসিফ, শ্রমিক দল নেতা তোহা এবং স্বেচ্ছাসেবক দল নেতা মনিরকে জড়ানো উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোরই শামিল।’

মির্জা ফখরুল বলেন, হেলমেট পরিহিত লোকজন যাদেরকে দেখা গেছে তারা কারা? এসব নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নিত্যপণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি, মুনাফালোভী ব্যবসায়ীদেরকে পৃষ্ঠপোষকতা ও টিসিবি’র ট্রাকের পেছনে মধ্যম ও নিম্ন আয়ের মানুষদের দীর্ঘ সারি, নানা ধরণের দুর্নীতি ও টাকা পয়সা ভাগ-বাটোয়ারার অভিযোগের পটভূমিতে সরকারের সীমাহীন ব্যর্থতার ইমেজ থেকে মানুষের মন ও চোখকে অন্য দিকে ফেরাতে দেশব্যাপী নানামুখী সংঘাত-সংর্ষের ঘটনা ঘটানো হচ্ছে। পরিকল্পিতভাবে সহিংস পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে নিউমার্কেট থানা নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31