IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর গাড়ি বহরে হামলার অভিযোগ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর গাড়ি বহরে হামলার অভিযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইফতার পার্টিতে যাওয়ার সময় চাঁদপুরের কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহসানুল হক মিলনের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কচুয়ার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় তিনি বদরপুর সপ্রাবি মাঠে ইফতার পার্টিতে অংশগ্রহণ না করে পার্শ্ববর্তী হোসেনপুর এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ঢাকায় ফিরে যান।
বিএনপি নেতাকর্মী সূত্রে জানা যায়, সোমবার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কচুয়া সদর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। পরবর্তীতে ওই স্থানে ক্ষমতাসীন দলের নেতারাও ইফতার পার্টির আয়োজনের ঘোষণা দেয়। পরে ড. মিলন ওই সভায় যোগ না দিয়ে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইফতার পার্টিতে যাওয়ার চেষ্টা করলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার গাড়ি বহরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীসহ নেতাকর্মীরা গাড়ি বহরে ছিলেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, কচুয়ার বদরপুরে বিএনপি ও আওয়ামী লীগ ইফতার পার্টির আয়োজনের ঘোষণা করায় আমরা উভয় পক্ষকে সেখানে ইফতার আয়োজন না করার জন্য বলি। পরে ড. মিলন হোসেনপুরে ইফতার শেষে ঢাকা যাওয়ার সময় আমাদের ফোর্স এগিয়ে দিয়ে আসে। এরই মধ্যে বদরপুর এলাকা দিয়ে যাওয়ার সময় কে বা কারা তার গাড়িতে হামলা করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news