IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হাসপাতালে রোগী নির্যাতন, শাস্তির আওতায় ৬ পুলিশ সদস্য

হাসপাতালে রোগী নির্যাতন, শাস্তির আওতায় ৬ পুলিশ সদস্য

ধূমকেতু নিউজ ডেস্ক : মঙ্গলবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীকে শারীরিক নির্যাতন ও টেনে-হিঁচড়ে বের করে গ্রেপ্তারের অভিযোগে পুলিশের ৪ এসআইকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ২ কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. নাছির উদ্দীন আহমেদ।

তিনি গণমাধ্যমে বলেন, “এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তে প্রমাণিত হলে ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

বরখাস্ত এসআই হলেন- আলতাব হোসেন, সাইফুল ইসলাম, ওয়াজেদ আলী ও মুন্তাজ আহমেদ। সাময়িক বরখাস্ত করা হয়েছে- কনস্টেবল মোজাম্মেল হক ও সাথী আক্তারকে।

ভুক্তভোগীর মেয়ে জুলেখা বেগমের অভিযোগ, সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার এলাকায় বসবাসকারী তার বাবা ৬৫ বছর বয়সী জলিল ভিক্ষাবৃত্তি করেন। তিনি দীর্ঘদিন ধরে ২০ শতক জায়গায় ঘর তৈরি করে বসবাস করছেন। এই জমি নিয়ে মুজিবুর রহমানের সঙ্গে তার বাবার দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে মামলা হওয়ার পর আদালত তার বাবার পক্ষে ডিক্রি দেয়।

সে আরও জানায়, আদালতের আদেশ অমান্য করে সোমবার সকালে মুজিবুর রহমান দলবল নিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে তার বাবা আব্দুল জলিল,মা লাইলী বেগম, বড় ভাই আবু বক্কর সিদ্দিক, মেজো ভাই ওয়ায়েজ করোনি, ছোট ভাই হামদাদুল হক ও জসিম মিয়া আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে ভর্তি করে।

পরে প্রতিপক্ষ মুজিবুর রহমান বাদী হয়ে চিকিৎসাধীন আব্দুল জলিলের পরিবারের সদস্যসহ ১৫ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি মামলা করেন।

আব্দুল জলিলের ভাতিজা রানা মিয়া বলেন, “মামলার পর মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন আব্দুল জলিলসহ চারজনকে হাসপাতালের শয্যায় শারীরিক নির্যাতন করা হয় এবং চ্যাংদোলা করে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”

জলিলের জামাতার অভিযোগ, “তারা মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। নির্যাতন করে গ্রেপ্তারের পর হাসপাতাল থেকে চারজনের নামে ছাড়পত্র নিয়েছে পুলিশ।”

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দেবাশীষ রাজবংশী গনমাধ্যমকে বলেন, “আহতদের চিকিৎসা চলার মধ্যেই পুলিশ হাসপাতাল থেকে রোগীদের ছাড়পত্র নিয়েছে। চিকিৎসাধীন আসামিদের যেভাবে আটক করা হয়েছে, তা অমানবিক।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news