ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (২৬) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন। তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।
বুধবার (১১ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হাফিজুর রহমান বাড়ি বাগেরহাটের মোল্লার হাটে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকিন মিত্তাল তৌফিক বলেন, নিহত হফিজুর পাঠাও চালক। কারওয়ান বাজারের সোনারগাঁও মোড়ের সামনে একটি বড় গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাফিজুরের মৃত্যু হয়। তিনি যাত্রী নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল। চাপা দেওয়া গাড়িটি চিহ্নিত করা যায়নি। মোটরসাইকেলে থাকা আরোহী গুরুতর আহত হয়েছেন। তার পা ভেঙে গেছে।


