IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি

পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি

ধূমকেতু নিউজ ডেস্ক : উজান থেকে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সুরমা নদীর তীর উপচে পানি ঢুকে পড়েছে সিলেট নগরীর বেশ কিছু এলাকা। প্রায় ১৮ বছর পর সিলেট নগরে বন্যার পানি ঢুকল। সুনামগঞ্জ শহরেরও নিচু এলাকা প্লাবিত হয়েছে।

সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সব পয়েন্টেই ছাড়িয়েছে বিপদসীমা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার ১৩টি উপজেলার অন্তত ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকার। শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, অনেক সরকারি কার্যালয়েও ঢুকেছে বন্যার পানি।

সর্বশেষ ২০০৪ সালে সিলেট নগরীর অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছিল। এরপর প্রতি বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও এবারের মতো সুরমা উপচে নগরী বন্যাকবলিত হয়নি।

বানবাসিদের জন্য সরকারীভাবে খোলা হয়েছে ১৯৯টি আশ্রয় কেন্দ্র। সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি প্রবেশ করছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার সাথে বিভিন্ন অঞ্চলের মূলসড়ক যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়েছে।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক, দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন স্থানীয় আশ্রয়কেন্দ্রে। এছাড়া গত এক সপ্তাহ রোদ না থাকায় মাড়াই করা ধান শুকাতে পারছেন না হাওরের কৃষকরা। ধান শুকাতে না পারায় পাকা ধান পচে নষ্ট হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news