ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে নানার বাড়ীতে এসে পুকুরের পানিতে ডুবে খাদিজা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের চকগোবিন্দপুর পশ্চিম পাড়া গ্রামে এঘটনা ঘটে। শিশু খাদিজা নওগাঁ সদর উপজেলার পার-বাঙ্গাপুর গ্রামের মামুন হোসেনের মেয়ে।
শিশুর মামা এছাহক আলী বলেন, বোন-ভগ্নিপতি ও ভাগ্না-ভাগ্নিদের গত সপ্তাহে ধান কাটার কাজের জন্য নিয়ে আসেন। বুধবার দুপুর ১২টায় সবাই ধানের কাজে ব্যস্ত ছিল। এসময় হঠাৎ করেই বাড়ীর পাশে পুকুরের পানিতে খাদিজা পরে যায়। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুকে মৃত্যু ঘোষণা করে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি।


