IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মারিউপোলে ৭০০ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ

মারিউপোলে ৭০০ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ

ধূমকেতু নিউজ ডেস্ক : মারিউপোল শহরে ইউক্রেনের প্রায় ৭০০ সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেছে মস্কো। এ শহরটি হাতে পাওয়াকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার বড় ধরনের বিজয় বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের যোদ্ধাদের পক্ষে মারিউপোল শহরটির পতন ঠেকানো না গেলেও গত কয়েক দশক ধরে ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এ যুদ্ধের চূড়ান্ত পরিণতি আসলেই থেকে যাচ্ছে অমীমাংসিত।

তবে ইউক্রেনীয় যোদ্ধাদের শীর্ষ কমান্ডার, যারা বন্দরনগরী আজবস্টলের স্টিল কারখানারয় তাদের শেষ অবস্থান তৈরি করেছিলেন, তারা এখনও সেখানেই রয়েছেন। বুধবার এলাকাটির নিয়ন্ত্রণে থাকা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিনের বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা ডিএনএ এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা যোদ্ধাদের ভাগ্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকার করেছেন। সামরিক মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজায়নিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাষ্ট্র আমাদের পরিষেবা কর্মীদেও (সেনা সদস্যদের) উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।’ তিনি বলেন, ‘জনসাধারণের কাছে যে কোনও তথ্য সেই প্রক্রিয়াকে বিপন্ন করতে পারে।’

ইউক্রেন মঙ্গলবার ২৫০ জনেরও বেশি যোদ্ধার আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আরও কতজন ভেতরে রয়েছেন, তা জানায়নি।

রাশিয়া বুধবার বলেছে, আরও ৬৯৪ যোদ্ধা আত্মসমর্পণ করেছেন, যার মোট সংখ্যা ৯৫৯-এ পৌঁছেছে। এর প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনীয় যোদ্ধাদের আজবস্টলে আত্মসমর্পণের পর হাসপাতালে চিকিৎসা নেয়ার ভিডিও পোস্ট করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি লোক।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31