IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মোংলায় পৌঁছল ভারতের যুদ্ধ জাহাজ

মোংলায় পৌঁছল ভারতের যুদ্ধ জাহাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : সমুদ্র মহড়ায় যোগ দিতে মোংলায় পৌঁছেছে “মিসাইল করভেট আইএনএস কোরা” ও “অফশোর পেট্রোল ভেসেল আইএনএস সুমেধা” নামে ভারতের দুটি যুদ্ধ জাহাজ। মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টায় জাহাজ দুটি মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করে।

এসময় মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোশারফ হোসেনের উপস্থিতিতে সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন জানায়।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরইশ্বামীও এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর চতুর্থবারের মত অনুষ্ঠিত যৌথ টহল “করপ্যাট” ও দ্বিপাক্ষিক মহড়ায় যোগ দিবে জাহাজ দুটি। বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যেকার পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদারকরণের লক্ষ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।

এর আগে ভারতের যুদ্ধ জাহাজ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ “আবু উবায়দা এবং আলী হায়দার” ওই জাহাজ দুটিকে অভ্যার্থনা জানিয়ে মোংলা বন্দরের জেটিতে নিয়ে আসে।

ভিনদেশী যুদ্ধ জাহাজ “মিসাইল করভেট আইএনএস কোরা জাহাজে ১৪ পদস্থ কর্মকর্তাসহ ১২১ জন নাবিকের নেতৃত্বে আছেন কমান্ডার প্রদীপ কুমার এবং “অফশোর পেট্রোল ভেসেল আইএনএস সুমেধা” জাহাজে ১২ পদস্থ কর্মকর্তাসহ ১১০ জন নাবিকের নেতৃত্বে কমান্ডার সুমিত মালিক রয়েছেন বলে মোংলা নৌঘাঁটি সূত্র জানায়।

পরে সমুদ্র মহড়া উপলক্ষ্যে বাংলাদেশে অবস্থানকালে ভারতের জাহাজ দুটির নৌ সেনারা খুলনা নৌ অঞ্চলের কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্টের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভারতের যুদ্ধ জাহাজ দুটি আগামী ২৬ মে মোংলা ত্যাগ করবে বলেই জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news