IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় একই গ্রামে স্কুলছাত্র ও প্রতিবন্ধী নারীর আত্মহত্যা

সিংড়ায় একই গ্রামে স্কুলছাত্র ও প্রতিবন্ধী নারীর আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় গলায় ফাঁস দিয়ে একই গ্রামের স্কুলছাত্র ও বুদ্ধি প্রতিবন্ধী নারী আত্মহত্যা করেছে।

সোমবার (৩০ মে) সকালে পৃথক দুটি লাশ উদ্ধার করা হয়। ঘটনা দুটি উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের।

স্থানীয়রা জানান, সিংড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এসএসসি পরিক্ষার্থী মেহেদি হাসান রাব্বি (১৬), সে শেরকোল আগপাড়া গ্রামের ব্যবসায়ী আয়নাল হকের একমাত্র ছেলে। সোমবার সন্ধ্যায় পড়তে না বসায় মোবাইল কেড়ে নেয় তাঁর মা। তখন সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে যায়। সকালে বাড়ির পাশে চাচার পরিত্যক্ত বাড়ির রান্নাঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মৃত দেখতে পায় পরিবারের লোকজন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টার দিকে নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় একই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী তালাকপ্রাপ্ত কোহিনুর বেগমকে (২৩)। সে ঐ গ্রামের মৃত শামসুল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, কোহিনুর বেগম একজন বুদ্ধি প্রতিবন্ধী তালাকপ্রাপ্ত নারী। গত বছরের ২৮ অক্টোবর কোহিনুর বেগমের লাঠির আঘাতে তাঁর বাবা মারা যান। গত ২৭ এপ্রিল সে জামিনে বের হয়ে বাড়ি আসে।

কোহিনুরের মা আনিছা বেগম বলেন, সে মাঝেমধ্যে বাড়ির আসবাবপত্র ভাংচুর করতো। গত রোববার একাই বাড়ি থেকে বের হয়ে জয়পুরহাট চলে যান। অনেক খোঁজাখুঁজি করে সেখান থেকে সোমবার বাড়ি আনা হয়। আজ সকালে হঠাৎ তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে ঘরের জানালা ভেঙে তাঁর লাশ বের করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, একই গ্রামে পৃথক দুজনের আত্মহত্যার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news