IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘রাশিয়ার ৩১ হাজারের বেশি সেনা নিহত’

‘রাশিয়ার ৩১ হাজারের বেশি সেনা নিহত’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া এখন পর্যন্ত ৩১ হাজার ২৫০ জন সেনা সদস্য হারিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। খবর আল জাজিরার।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে যে, এই যুদ্ধে এখন পর্যন্ত ১ হাজার ৩৮৬টি ট্যাঙ্ক, ৩ হাজার ৪শ সামরিক যান, ৬৯০ আর্টিলারি সিস্টেম, ২০৯টি একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৫৫১টি ক্ষেপণাস্ত্র, ৯৬টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ২১১টি যুদ্ধবিমান, ১৭৬টি হেলিকপ্টার এবং ১৩টি জাহাজ ও বেশ কিছু নৌকা হারিয়েছে মস্কো।

এদিকে গত ৪ জুন ইউক্রেন দাবি করে যে, লুহানস্ক অঞ্চলের যে শহরটি ঘিরে গত কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে, সেখানে রুশ বাহিনীর কাছ থেকে তারা কিছু এলাকা পুনর্দখল করেছে।

ইউক্রেন যাতে সেখানে বাড়তি সৈন্য এবং রসদ পাঠাতে না পারে সেজন্যে রুশ বাহিনী সেভেরোদোনেৎস্ক শহরের পশ্চিমে একটি নদীর ওপর সেতুগুলো ধ্বংস করে দিচ্ছে বলেও জানিয়েছেন একজন ইউক্রেনীয় কর্মকর্তা।

অপরদিকে রাশিয়া দাবি করছে, তারা অস্ত্র এবং গোলাবারুদসহ একটি একটি ইউক্রেনীয় বিমান ভূপাতিত করেছে।

কয়েকদিন ধরেই সেভেরোদোনেৎস্কের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই চলছে। শহরটির প্রায় ৭০ শতাংশই রুশরা দখল করে নিয়েছে। ইউক্রেনীয় সৈন্যরা সেখান থেকে পিছু হটতে পারে, এমন ইঙ্গিতও দেওয়া হচ্ছিল।

কিন্তু ইউক্রেনের লুহানস্ক প্রদেশের গভর্নর এখন দাবি করছেন, রুশদের বিরুদ্ধে লড়াই করে তারা এখন শহরটির এক পঞ্চমাংশ পুনর্দখল করেছেন।

গভর্নর সেরহি হাইদাই বলছেন, সেখানে যাতে আরও ইউক্রেনীয় সৈন্য এবং রসদ পাঠানো না যায়, সেজন্যে রুশরা সেভেরোদোনেৎস্কের পশ্চিমে একটি নদীর ওপর ব্রিজগুলো উড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, ইউক্রেন সেখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে, তাতে রুশরা ভীত।

এর মধ্যে রাশিয়া দাবি করছে, তারা ইউক্রেনের একটি সামরিক বিমানে আক্রমণ চালিয়ে সেটি ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই বিমানে অস্ত্র ও গোলাবারুদ বহন করা হচ্ছিল, ওডেসা বন্দরের কাছে এটি ভূপাতিত করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, তারা ইউক্রেনীয়দের বেশ কিছু লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31