IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুর

একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুর

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লা নির্বাচনের সংবাদ সংগ্রহকালে একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধানফটক সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় গাড়িতে থাকা একাত্তর টিভির গাড়ি চালক মো. আলামিন বলেন, আমি গাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ কিছু ছেলে এসে আমাকে এক মিনিটের মধ্যে গাড়ি সরাতে বলতে বলতেই ভাঙচুর শুরু করে দিয়েছিলো। আমাকে গাড়ি সরানোরও সুযোগ দেয়া হয়নি।

এ বিষয়ে একাত্তর টিভির সাংবাদিক তানিয়া রহমান বলেন, আমি ৯টার খবরে নির্বাচনী লাইভে থাকার সময় কিছু ছেলে একাত্তর টিভিকে স্লেজিং করছিলো। আমি তাদের কথায় কান না দিয়ে লাইভ শেষ করে ঘটনাস্থলত্যাগ করি। এর মধ্যেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে শুনে ঘটনাস্থলে গিয়ে ভাঙা গাড়ি দেখতে পাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পেশাগত দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি নিয়ে আসেন চ্যানেল 24, নিউজ টোয়েন্টিফোর, একুশে টিভি ও একাত্তর টিভির সংবাদকর্মীরা। ক্যাম্পাসের প্রধানফটকে গাড়িগুলো পার্কিং করা ছিলো। তবে অজ্ঞাতপরিচয় কয়েকজন এসে একাত্তর টিভির গাড়ি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সরাতে বললে গাড়িটি ফটকের পাশেই এটিএম বুথের সামনে রাখেন গাড়িচালক। এর কিছুক্ষণ পরই কয়েকজন এসে গাড়িটি ভাঙচুর করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা ঘটনাটি জেনেছি। আগামীকাল প্রক্টরিয়াল বডি বসে ফ্যাক্ট ফাইন্ডিং করে প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news